ইরানের হামলার প্রশংসা করায় বাহরাইনে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬ - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১০ মার্চ ২০২৬, ৯:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানের হামলার প্রশংসা করায় বাহরাইনে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রশংসা করার অভিযোগে একজন বাংলাদেশিসহ ছয় বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে বাহরাইন পুলিশ। গ্রেপ্তারকৃত বাংলাদেশির নাম মোহাম্মদ ইসরাফিল মীর। বাকিরা পাঁচজন পাকিস্তানি নাগরিক।

সোমবার (৯ মার্চ) বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বাহরাইন নিউজ এজেন্সি এই খবর জানিয়েছে। জানানো হয়, দেশের জেনারেল ডিরেক্টরেট অব অ্যান্টি-করাপশন, ইকোনমিক অ্যান্ড ইলেকট্রনিক সিকিউরিটির অধীনে অ্যান্টি-সাইবার ক্রাইম ডিরেক্টরেট অভিযানে তাদের আটক করে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরানের আগ্রাসন ও সংঘাতপূর্ণ পরিস্থিতির ভিডিও প্রকাশ বা শেয়ার করেছেন এবং সেসব কর্মকাণ্ডের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। বাহরাইনের কর্তৃপক্ষ মনে করছে, এসব কর্মকাণ্ড দেশের নিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার মতো।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের পাবলিক প্রসিকিউশনের কাছে সোপর্দ করা হয়েছে।

এদিকে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের জবাবে ইরান উপসাগরীয় দেশগুলোতে হামলা চালাচ্ছে, যার মধ্যে সবচেয়ে বেশি হামলা হচ্ছে বাহরাইনে। হামলার ছবি বা ভিডিও যাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে না পড়ে তার জন্য দেশটির কর্তৃপক্ষ কঠোর নজরদারি করছে।

বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে কোনো ধরনের গুজব ছড়ানো বা শত্রুদেশের পক্ষে সহানুভূতি প্রকাশ করা বাহরাইনের আইনে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০