কেন ইরান ছেড়ে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে মোদি সরকার - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
১০ মার্চ ২০২৬, ৭:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেন ইরান ছেড়ে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে মোদি সরকার

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর ঠিক দুই দিন আগে ইসরায়েল সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পরও নয়াদিল্লির নীরবতা, এমনকি সমবেদনাও না জানানো—ভারতসহ আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে নতুন প্রশ্ন তুলেছে। পর্যবেক্ষকদের মতে, ঘটনাগুলো কি কেবল কাকতালীয় নাকি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র–ইসরায়েল অক্ষের দিকে ভারতের ক্রমবর্ধমান ঝুঁকে পড়ার ইঙ্গিত।

যুদ্ধের আগে মোদির সফর ঘিরে প্রশ্ন

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু হয়। প্রথম দিনেই নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুদ্ধের প্রথম সাত দিনেই এক হাজারের বেশি মানুষ নিহত হওয়ার খবর পাওয়া যায়।

ইরানও পাল্টা শক্তিশালী হামলা চালিয়ে যাচ্ছে—ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ও সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে আঘাত হানছে। এতে পুরো উপসাগরীয় অঞ্চল অস্থির হয়ে উঠেছে এবং এক প্রজন্মের মধ্যে এটিকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ হিসেবে আখ্যা দিচ্ছেন বিশ্লেষকেরা।

এই হামলার ঠিক দুই দিন আগে ইসরায়েল সফরে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আলিঙ্গন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরকালে দুই দেশ তাদের সম্পর্ককে “বিশেষ কৌশলগত অংশীদারত্বে” উন্নীত করার ঘোষণা দেয়।

এরপর থেকেই প্রশ্ন উঠেছে—হামলার পরিকল্পনার বিষয়ে কি আগে থেকেই অবগত ছিলেন মোদি?

নীরব ভারতের কূটনৈতিক সংকেত

ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পরও ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কোনো নিন্দা জানায়নি। প্রধানমন্ত্রী মোদিও ইরানি জনগণের প্রতি সমবেদনা প্রকাশ করেননি।

এমনকি যুদ্ধ শুরুর কয়েক দিন পর আরেকটি ঘটনায় ভারতের নীরবতা আরও প্রশ্নের জন্ম দেয়। ৪ মার্চ ভারত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় ডুবে যায় ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস দিনার।

জাহাজটি ভারতের আমন্ত্রণে একটি নৌমহড়ায় অংশ নিয়ে দেশে ফিরছিল। শ্রীলঙ্কা উপকূলের কাছে হামলায় জাহাজটির ১০৪ জন ক্রু নিহত এবং আরও ৩২ জন আহত হন।

ভারতের সাবেক সামরিক কর্মকর্তা ও কূটনীতিকেরা এই ঘটনাকে নয়াদিল্লির জন্য “কৌশলগত বিব্রতকর পরিস্থিতি” এবং “আঞ্চলিক বিশ্বাসযোগ্যতার ওপর আঘাত” হিসেবে দেখছেন।

ঐতিহাসিক মিত্র ইরান, কিন্তু নীরব দিল্লি

দশকের পর দশক ধরে ইরানকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে দেখে এসেছে ভারত। তাই বর্তমান পরিস্থিতিতে দিল্লির শীতল প্রতিক্রিয়া দেশটির উদারপন্থী বুদ্ধিজীবী ও বিরোধী রাজনৈতিক মহলকে বিস্মিত করেছে।

অনেক ভারতীয় নাগরিক এখন প্রশ্ন তুলছেন—ভারত কি তার দীর্ঘদিনের “কৌশলগত স্বাধীনতা” হারিয়ে যুক্তরাষ্ট্রের প্রভাববলয়ে ঢুকে পড়ছে?

হিন্দুত্ব রাজনীতি ও পররাষ্ট্রনীতি

বিশ্লেষকদের মতে, ভারতের বর্তমান পররাষ্ট্রনীতির পেছনে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তনের প্রভাব রয়েছে।

২০১৪ সালে মোদি ক্ষমতায় আসার পর থেকে ভারত ধীরে ধীরে হিন্দুত্ববাদী রাষ্ট্রের দিকে এগোচ্ছে বলে মনে করেন সমালোচকেরা। লেখক ও রাজনৈতিক বিশ্লেষক সুচিত্রা বিজয়ানের মতে, ভারতের পররাষ্ট্রনীতিতে ইসলামফোবিয়ার প্রভাব ক্রমশ স্থায়ী হয়ে উঠছে।

তিনি বলেন, নয়াদিল্লি এখন নিজেদের কৌশলগত স্বার্থকে “সন্ত্রাসবিরোধী” কাঠামোর মধ্যে তুলে ধরে, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিরাপত্তা আলোচনার সঙ্গে সহজেই মিল খুঁজে পায়।

ভারতীয় কর্মকর্তারা ইসরায়েলকে কেবল অস্ত্র সরবরাহকারী বা বাণিজ্যিক অংশীদার হিসেবে নয়, বরং নিরাপত্তা ও প্রশাসনিক মডেল হিসেবেও দেখতে শুরু করেছেন।

কাশ্মীরে নিরাপত্তা নীতি, নজরদারিতে স্পাইওয়্যার ব্যবহার বা আন্দোলন দমনে কঠোর কৌশল—এসব ক্ষেত্রেও ইসরায়েলি মডেলের প্রভাব দেখা যাচ্ছে বলে বিশ্লেষকদের দাবি।

গাজা যুদ্ধেও একই অবস্থান

গাজা যুদ্ধেও ভারতের অবস্থান অনেকটাই একই ছিল। প্রায় আড়াই বছর ধরে চলা সেই যুদ্ধে দুই লাখের বেশি ফিলিস্তিনি নিহত বা আহত হয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক সমালোচনা বাড়লেও নয়াদিল্লি জাতিসংঘে বারবার কূটনৈতিকভাবে ইসরায়েলকে সমর্থন দিয়েছে। এমনকি আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে দায়ের হওয়া গণহত্যার মামলাতেও ভারত সমর্থন দেয়নি।

বিশ্লেষক সোমদীপ সেন মনে করেন, “ভারত ও ইসরায়েলের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা ইরান প্রশ্নেও দিল্লিকে বিশেষ অবস্থান নিতে বাধ্য করেছে।”

অর্থনীতি ও জ্বালানি হিসাব

তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ ভারতের জন্য বড় অর্থনৈতিক ঝুঁকিও তৈরি করছে। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ায় তেল ও গ্যাসের দাম ইতোমধ্যে বেড়ে গেছে।

ভারতের কাছে মাত্র এক মাসের জরুরি জ্বালানি মজুত রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে উপসাগরীয় দেশগুলোতে প্রায় ৯০ লাখ ভারতীয় শ্রমিক কাজ করেন এবং তাদের পাঠানো রেমিট্যান্স ভারতের অর্থনীতির গুরুত্বপূর্ণ উৎস। যুদ্ধ দীর্ঘ হলে এই শ্রমবাজার ও রেমিট্যান্স প্রবাহও হুমকির মুখে পড়তে পারে।

যুক্তরাষ্ট্র–ইসরায়েল অক্ষের দিকে ভারত

বিশেষজ্ঞদের মতে, মোদি সরকার ধীরে ধীরে যুক্তরাষ্ট্র–ইসরায়েল অক্ষের সঙ্গে নিজেদের অবস্থান শক্ত করছে।

ইসরায়েলের প্রস্তাবিত ‘হেক্সাগন অ্যালায়েন্স’ এবং ভারত–ইসরায়েল–সংযুক্ত আরব আমিরাত–যুক্তরাষ্ট্রের সমন্বয়ে গঠিত আই২ইউ২ জোট—এই নতুন ভূরাজনৈতিক কাঠামোর অংশ হয়ে উঠছে ভারত।

এ ছাড়া ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ করিডর উদ্যোগেও যুক্ত হয়েছে নয়াদিল্লি, যা চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।

সমালোচনা থাকলেও নীতির পরিবর্তন নেই

ভারতের বিরোধী রাজনীতিক, স্বাধীন গণমাধ্যমের একটি অংশ এবং বামপন্থী গোষ্ঠী এ নীতির সমালোচনা করলেও তা পরিবর্তনের সম্ভাবনা খুব কম বলেই মনে করছেন বিশ্লেষকেরা।

কারণ, দেশের অভ্যন্তরে শক্তিশালী রাজনৈতিক প্রতিপক্ষের অভাব এবং হিন্দু জাতীয়তাবাদী রাজনীতির উত্থান বর্তমান পররাষ্ট্রনীতিকে আরও দৃঢ় করছে।

বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধ ঘিরে ভারতের নীরবতা কেবল একটি কূটনৈতিক সিদ্ধান্ত নয়; বরং এটি মধ্যপ্রাচ্যে নতুন ভূরাজনৈতিক বাস্তবতায় ভারতের অবস্থান স্পষ্ট করে দিচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১১

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১২

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১৩

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৪

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৫

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৬

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৭

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৮

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৯

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

২০