সৈনিক নেবে বাংলাদেশ সেনাবাহিনী - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
৭ মার্চ ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সৈনিক নেবে বাংলাদেশ সেনাবাহিনী

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ট্রেড-২–এর (বিশেষ পেশা) অধীনে এ নিয়োগ দেওয়া হবে। ট্রেড-২ (বিশেষ পেশা)–এর পেশাসমূহ হলো কুক (মেস), কুক (ইউনিট), কুক (হাসপাতাল), ব্যান্ডসম্যান, পেইন্টার, পেইন্টার অ্যান্ড ডেকোরেটর, কার্পেন্টার ও টিন স্মিথ। আবেদনের শেষ তারিখ ৭ এপ্রিল ২০২৬।

পদের নাম: সৈনিক

পদসংখ্যা: অনির্দিষ্ট

আবেদনের বয়স:

১ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে ১৭–২২ বছর হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা:

এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ-২.৫০ পেয়ে উত্তীর্ণ। জিপিএ-৩.০০ ও ততোধিক জিপিএপ্রাপ্ত প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে ট্রেড-১–এ স্থানান্তরের সুযোগ রয়েছে।

পেশাগত যোগ্যতা:

কুক পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের রান্নায় পারদর্শী হতে হবে। ব্যান্ডসম্যান পেশার ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্রে (ড্রাম, ব্রাসব্যান্ড ক্ল‍্যারিনেট, ব্যাগ পাইপ, ট্রামপেট ইত্যাদি) পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

পেইন্টার/পেইন্টার অ্যান্ড ডেকোরেটর পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের পেইন্টিং কাজের ওপর পারদর্শী হতে হবে। কার্পেন্টার পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের কাঠমিস্ত্রির কাজে পারদর্শী হতে হবে। টিন স্মিথ পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের ঝালাই কাজে পারদর্শী হতে হবে।

প্রশিক্ষণ:

৩৬ সপ্তাহ মেয়াদি মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।

আবেদনের অযোগ্যতা:

১. সশস্ত্র বাহিনী এবং সরকারি চাকরি হতে বরখাস্তকৃত।

২. ফৌজদারি মামলায় দণ্ড/সাজাপ্রাপ্ত।

৩. দ্বৈত নাগরিক।

৪. সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে বরখাস্তকৃত/স্বেচ্ছায় অব্যাহতিপ্রাপ্ত।

টেলিটক সিম দিয়ে দুই ধাপের এসএমএসের মাধ্যমে রেজিস্ট্রেশন করলে প্রার্থীকে একটি USER ID ও Password প্রদান করা হবে। USER ID ও Password দিয়ে http://sainik.teletalk.com.bd এ লগইন করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদন ফি:

৩০০ টাকা (ভর্তি পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০ টাকা)

আবেদনের সময়সীমা:

আবেদন শুরু: ৮ মার্চ ২০২৬

আবেদন শেষ: ৭ এপ্রিল ২০২৬

নির্দেশনা

১. অনলাইনে আবেদন ফরম পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। আবেদনের ৭ দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে প্রিন্ট করা যাবে না।

২. প্রত্যেক প্রার্থীকে নিজ নিজ ভর্তি পরীক্ষার ৭২ ঘণ্টা পূর্বে টেলিটক কর্তৃক এসএমএস এর মাধ্যমে পরীক্ষার স্থান ও তারিখ জানানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১১

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১২

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১৩

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৪

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৫

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৬

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৭

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৮

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৯

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

২০