লালমনিরহাটের উন্নয়নে প্রশাসনকে ১৮০ দিনের ‘টার্গেট’ দিলেন ত্রাণমন্ত্রী - সমকন্ঠ
রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালমনিরহাটের উন্নয়নে প্রশাসনকে ১৮০ দিনের ‘টার্গেট’ দিলেন ত্রাণমন্ত্রী

লালমনিরহাটসহ এই অঞ্চলের উন্নয়নে স্থবিরতা কাটাতে এবং জনস্বার্থ নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে ১৮০ দিনের বিশেষ ‘টার্গেট’ বেঁধে দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, লালমনিরহাট জেলায় অগ্রাধিকার ভিত্তিতে কোন কোন কাজগুলো দ্রুত সম্পন্ন করা সম্ভব, সে বিষয়ে প্রশাসনকে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ২৮ তারিখের মধ্যে এ সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র ও পরিকল্পনা উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে এবং মানুষের অধিকার নিশ্চিত করতে ওই পরিকল্পনার আলোকে আগামী ১৮০ দিনের মধ্যে লক্ষ্যমাত্রা অনুযায়ী কাজগুলো সম্পন্ন করা হবে।

নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে গুরুত্বারোপ করে মন্ত্রী আরো জানান, বুড়িমারী এক্সপ্রেস ট্রেন সরাসরি পরিচালনা, জেলার ফোর লেন সড়ক নির্মাণ, অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা এবং বন্ধ থাকা লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে কার্যকর আলোচনা চলছে। বিশেষ করে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছে।

উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে মাদক ও ক্যাসিনো কালচার নির্মূলের বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে বিশেষ আলোচনা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে মাদক ও অপরাধ দমনে কোনো ধরনের আপস করা হবে না।

এর আগে মন্ত্রী জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভায় জেলার সার্বিক পরিস্থিতি ও চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন। এ সময় লালমনিরহাটের তিনটি আসনের নবনির্বাচিত এমপিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

ইরানের সঙ্গে বর্ডার বন্ধ করছে ইরাক

১০

ইসরায়েল অধিকৃত সিরিয়ায় নেতানিয়াহু, প্রতিবাদ সৌদি আরবের

১১

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

১২

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

১৩

ইরান-মার্কিন আলোচনা পুনরায় শুরু করতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান

১৪

কুমারখালীতে সারের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও!

১৬

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

১৭

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

১৮

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

১৯

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

২০