বসুন্ধরা মার্কেটের সামনে বিএনপি নেতাকে গুলি - সমকন্ঠ
রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বসুন্ধরা মার্কেটের সামনে বিএনপি নেতাকে গুলি

রাজধানীর কারওয়ানবাজার বসুন্ধরা শপিং কমপ্লেক্সের বিপরীতে জুতার মার্কেটের সামনে দুর্বৃত্তের গুলিতে মো. শফিকুর রহমান (৫৫) নামে এক বিএনপি নেতা আহত হয়েছেন।

রবিবার (২২ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১দিকে বামহাতের তালুতে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

শফিকুর রহমান কলাবাগান থানার ১৬নং ওয়ার্ড বিএনপির সহ-সম্পাদক বলে জানা গেছে। তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার সিদলাই গ্রামের মৃত মফিদুল ইসলামের ছেলে। তিনি রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি ফুটপাতের দোকানে পাইকার হিসেবে জুতা সরবরাহ করতেন।

ফুটপাতের দোকান মালিক শাহ পরান জানান, শফিকুর রাত ১০টার দিকে আমার দোকানের পাশে দাঁড়িয়েছিলেন। এ সময় অজ্ঞাতনামা কিছু দুষ্কৃতিকারী তার বাম হাতের তালুতে গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতের দিকে শফিকুর নামে এক ব্যক্তিকে বাম হাতে জখম অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। পরে আমরা জানতে পেরেছি, তিনি কলাবাগান থানার ১৬নং ওয়ার্ড বিএনপির সহ-সম্পাদক। বর্তমানে তার চিকিৎসা চলছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে জানিয়েছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১০

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১১

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১২

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৩

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১৪

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১৫

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১৬

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৭

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৮

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

১৯

সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব

২০