৭৯ এমপি নিয়ে ২১২ জনকে ‘তীরের মতো সোজা’ রাখার ঘোষণা আমির হামজার - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৭৯ এমপি নিয়ে ২১২ জনকে ‘তীরের মতো সোজা’ রাখার ঘোষণা আমির হামজার

কুষ্টিয়া-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজা বলেছেন, বিরোধী দলের ৭৯ জন এমপি নিয়ে সরকারি দলের ২১২ জন সংসদ সদস্যকে তীরের মতো সোজা রাখার চেষ্টা করবেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কুষ্টিয়া শহরতলীর ত্রিমোহনী কেন্দ্রীয় জামে মসজিদে খুতবার আগে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, চরমোনাইয়ের একজনসহ আমরা ৭৮ জন, শেরপুরের একজন বাকি—মোট ৭৯ জন। আর বাকি আছে ২১১ জন সংসদ সদস্য। আমরা ১০০ ভাগ চেষ্টা চালাব এই ৭৯ জন মিলে তাদের তীরের মতো সোজা করে রাখতে। যদি এদিক-ওদিক করে, আমরা চেপে ধরব—সংসদের ভেতরে হোক বা বাইরে।

মুফতি আমির হামজা বলেন, দলীয় পরিচয়ের ভিত্তিতে নয়, ন্যায়-অন্যায় বিবেচনায় অবস্থান নেবেন। তার ভাষায়— চাঁদাবাজি আমাদের দলের লোক করলে সমস্যা নেই, আর অন্য দলের করলে ধরা লাগবে—এটা ন্যায়বিচার নয়। মানুষ হলেই তার প্রতি হিসাব থাকবে।

তিনি বলেন, আমি এমপি হিসেবে ১ লাখ ৮৩ হাজার ভোট পেয়েছি শুধু তাদের নয়—সাড়ে চার লাখ ভোটারের সবাই আমার। সবাইকে ভাই-বোনের মতো মনে করি। ইনশাআল্লাহ আগামী পাঁচ বছর দায়িত্ব সঠিকভাবে পালন করব।
এর আগে সকাল ৯টার দিকে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে কার্যক্রম শুরু করেন তিনি। এ সময় দলীয় নেতাকর্মীরাও অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১১

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১২

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১৩

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৪

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৫

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৬

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৭

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৮

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৯

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

২০