চাঁদা না দেওয়ায় দম্পতি ও কলেজপড়ুয়া মেয়েকে হাতুড়িপেটার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে - সমকন্ঠ
রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদা না দেওয়ায় দম্পতি ও কলেজপড়ুয়া মেয়েকে হাতুড়িপেটার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

ঝিনাইদহের মহেশপুরে চাঁদা না দেওয়ায় এক ব্যক্তিকে তার স্ত্রী ও কলেজপড়ুয়া মেয়েসহ হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত শামছুজ্জামান ভুট্রো জানান, নির্বাচনের পরদিন শুক্রবার বিকেলে একই গ্রামের হান্নান তার কাছে প্রথমে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় পরে ৫০ হাজার টাকা দাবি করা হয়। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আব্দুল্লা, আব্দুল জব্বার ও হান্নান ওরফে বাবলু মিলে তাকে, তার স্ত্রী ও কলেজপড়ুয়া মেয়েকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ফেলে রেখে যায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাতেই মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বাঁশবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, তিনি এলাকায় গিয়ে দুই পক্ষের সঙ্গে কথা বলেছেন এবং দ্রুত বিষয়টি মীমাংসার চেষ্টা করবেন।

ভৈরবা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আনিসুর রহমান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযুক্ত হান্নান ওরফে বাবলুও আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ঘটনাটি তাদের জানা আছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ছোট ভাই নিহত

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

১০

ইরানের সঙ্গে বর্ডার বন্ধ করছে ইরাক

১১

ইসরায়েল অধিকৃত সিরিয়ায় নেতানিয়াহু, প্রতিবাদ সৌদি আরবের

১২

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

১৩

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

১৪

ইরান-মার্কিন আলোচনা পুনরায় শুরু করতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান

১৫

কুমারখালীতে সারের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

১৬

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও!

১৭

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

১৮

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

১৯

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

২০