বহিষ্কৃত নেতার সরকারি জমি দখল, গুঁড়িয়ে দিলেন বিএনপির নেতাকর্মীরা - সমকন্ঠ
শুক্রবার , ১৯ জুন ২০২৬
সমকন্ঠ
১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বহিষ্কৃত নেতার সরকারি জমি দখল, গুঁড়িয়ে দিলেন বিএনপির নেতাকর্মীরা

পটুয়াখালীর কুয়াকাটায় গত (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে গভীর রাতে জিরো পয়েন্ট এলাকায় সরকারি সম্পত্তি দখল করে দোকান ঘর নির্মাণ করে কুয়াকাটা পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির বহিষ্কৃত সদস্য মো. মন্নান হাওলাদার। বিষয়টি নজরে আসলে স্থানীয় বিএনপির উদ্যোগে এটিকে অপসারণ করা হয়।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে এই দোকান ঘরটি অপসারণ করা হয়। এছাড়া ভবিষ্যতে এমন কোন কর্মকাণ্ডে কেউ জরালে তাদের বিরুদ্ধে বিএনপি একই উদ্যোগ নেবে বলেও ঘোষণা দেন তারা।

জানা যায়, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই সেদিন মধ্যে রাতে পানি উন্নয়ন বোর্ডের সরকারি সম্পত্তি দখল করে এ ঘরটি নির্মাণ করা হয় বলে অভিযোগ উঠেছে। পরে স্থানীয় সচেতন মহলে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি লেখালেখি হলে নজরে আসে পটুয়াখালী-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনের। তার নজরে আসার সঙ্গে সঙ্গে কুয়াকাটা পৌর বিএনপিকে সেই অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দেন তিনি।

এ সময় অভিযানের নেতৃত্ব দেন কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আ. আজিজ মুসুল্লি, সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন বাবুল ভুঁইয়া, সাধারণ সম্পাদক মতিউর রহমান। স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলী হায়দার শেখ, ছাত্রদলের সদস্য সচিব নেছার উদ্দিন হাওলাদার সহ আরো অনেকে।

এ বিষয় কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি মো. আজিজ মুসুল্লি বলেন, প্রথমত যে এখানে দোকান ঘড়টি নির্মাণ করেছে, সে দলের কেউ নয়। তাকে ইতোপূর্বে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলের নাম বিক্রি করে কেউ কোথাও কোন ধরনের অপকর্ম করতে পারবে না। ভবিষ্যতেও যদি এমন কোন দুঃসাহস কেউ দেখানোর চেষ্টা করে, তাদের বিরুদ্ধেও আমাদের একই অভিযান চলমান থাকবে।

দোকান ঘরটি অপসারণের সময় ওখানে উপস্থিত ছিলেন অভিযুক্ত বহিষ্কৃত বিএনপি কর্মী মো. মন্নান হাওলাদার। তবে এ বিষয় কোনো কথা বলতে রাজি হননি তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধের পর আমার ক্ষমতার কোনো সীমা-পরিসীমা নেই- ট্রাম্প

জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১

পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের

নতুন সমীকরণে লাভবান ইরান, উদ্বেগে প্রতিবেশী ও প্রতিদ্বন্দ্বীরা

নাইজারের বিমানবন্দরে সশস্ত্র গোষ্ঠীর হামলা, নিহত ৩৫

মেসির বাবার মৃত্যুর খবর প্রচার করে চাকরি হারালেন উপস্থাপিকাসহ পুরো টিম

১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল সংযুক্ত আরব আমিরাত

সাংবাদিক কাঙ্গাল হরিনাথ মজুমদারের ‘ জীবন ও কর্ম ‘ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১০

চলতি অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছে ৩৪.৫৭ বিলিয়ন ডলার

১১

খুলনায় গৃহকর্মী নির্যাতনের ঘটনায় সেই পুলিশ দম্পতি কারাগারে

১২

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির

১৩

উরুগুয়ের বিপক্ষে নামার আগে মায়ের দেখা হবে ভোজিনহার

১৪

ব্যাংক খাতে লোকসান বেড়ে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা

১৫

মোদি দেখতে অত্যন্ত ভদ্র হলেও বাস্তবে ‘টোটাল কিলার’- ট্রাম্প

১৬

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার- তথ্যমন্ত্রী

১৭

ইরান শক্ত অবস্থানে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে- গালিবাফ

১৮

প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে

১৯

ইংলিশ চ্যানেলে রাশিয়ার গুলিবর্ষণ, ‘বেপরোয়া’ বললেন স্টারমার

২০