মেহেরপুরের ৪ ভোটকেন্দ্রে সংঘর্ষে আহত ১৭ - সমকন্ঠ
সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১২ ফেব্রুয়ারী ২০২৬, ১:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেহেরপুরের ৪ ভোটকেন্দ্রে সংঘর্ষে আহত ১৭

মেহেরপুরে দুটি আসনের চারটি ভোট কেন্দ্রে পৃথক হামলা ও সংঘর্ষের ঘটনায় জামাতের ১৬ ও বিএনপির ১ কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

জামায়াত নেতাকর্মীদের অভিযোগ, মেহেরপুর-২ আসনের গাংনী উপজেলার সাহারবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে যেতে বাধা দেন বিএনপির নেতাকর্মীরা। এসময় বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন, যাতে জামায়াতের ১০ কর্মী সমর্থক আহত হন। আহতদের মধ্যে ৬ জনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
একই সময়ে গাংনী উপজেলার ছাতিয়ান ভোটকেন্দ্রে জামায়াতের ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেন বিএনপি নেতাকর্মীরা। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হলে জামায়াতের ৪ জন আহত হন। তাদের মধ্যে তিনজনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

এদিকে, সকাল সাড়ে ১০টার দিকে গাংনী উপজেলার খাসমহল গ্রামে সংঘর্ষ হয়। এতে আহত হন বিএনপির এক কর্মী।

অন্যদিকে, মেহেরপুর-১ আসনের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে বিএনপি নেতাকর্মীদের হামলায় জামায়াতের ২ সমর্থক আহত হন। এ ঘটনায় এক বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ।

মেহেরপুর পুলিশ সুপার (এসপি) উজ্জ্বল কুমার রায় জানান, সংঘর্ষ ও হামলার ঘটনা শোনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। ভোটগ্রহণ সুষ্ঠুভাবেই চলছে। সংঘর্ষের বিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন। ‌

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজা নিয়ে তথ্যচিত্র, দুই নির্মাতার নাগরিকত্ব বাতিলের হুমকি ইসরায়েলি মন্ত্রীর

হরমুজে অত্যাধুনিক মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

মৃত বন্ধুকে নিয়ে উপহাস করায় ক্ষেপেছেন রোনালদো

‘গাজায় এখনো গণহত্যা চলছে’

কুষ্টিয়ায় বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ছোট ভাই নিহত

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

১০

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

১১

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

১২

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

১৩

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

১৪

ইরানের সঙ্গে বর্ডার বন্ধ করছে ইরাক

১৫

ইসরায়েল অধিকৃত সিরিয়ায় নেতানিয়াহু, প্রতিবাদ সৌদি আরবের

১৬

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

১৭

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

১৮

ইরান-মার্কিন আলোচনা পুনরায় শুরু করতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান

১৯

কুমারখালীতে সারের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

২০