রংপুর-৪ আসনে জাপা প্রার্থীকে আটকিয়ে হেনস্থার অভিযোগ - সমকন্ঠ
সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রংপুর-৪ আসনে জাপা প্রার্থীকে আটকিয়ে হেনস্থার অভিযোগ

রংপুর-৪ আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী আবু নাসের মো. শাহ মাহবুবার রহমানকে আটকিয়ে হেনস্থার অভিযোগ উঠেছে জামায়াত-শিবির ও এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর মাহিগঞ্জ সরেয়ারতল এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে অভিযুক্ত নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে এলাকাবাসী জামায়াতের ১ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি মঞ্জুরুল ইসলামকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যান। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম।

ভুক্তভোগী প্রার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে জাতীয় পার্টির প্রার্থী আবু নাসের মো. শাহ মাহবুবার রহমান এক আত্মীয়ের জানাজা শেষে নগরী থেকে পীরগাছার দিকে ফিরছিলেন। পথে পীরগাছা উপজেলার প্রবেশদ্বার সরেয়ারতল এলাকায় গাড়ি থামিয়ে কয়েকজন পরিচিত ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন তিনি। এ সময় ভোটের প্রচার চালানোর অভিযোগ তুলে জামায়াত-শিবির ও এনসিপির নেতাকর্মীরা তাকে আটকিয়ে গাড়ির চাবি নিয়ে নেয় বলে অভিযোগ করা হয়।

এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে স্থানীয়রা উত্তেজিত হয়ে অভিযুক্তদের ধাওয়া দেয়। এতে বেশ কয়েকজন সরে পড়লেও মঞ্জুরুল ইসলাম স্থানীয় একটি দোকানে আশ্রয় নেন। পরে পুলিশ ও সেনাবাহিনী তাকে সেখান থেকে উদ্ধার করে।

প্রার্থী আবু নাসের মো. শাহ মাহবুবার রহমান সাংবাদিকদের বলেন, পরিচিত কিছু স্থানীয় লোকজন ভিড় করলে আমি গাড়ি থেকে নেমে তাদের সঙ্গে কথা বলছিলাম। এ সময় জামায়াত-শিবির ও এনসিপির নেতাকর্মীরা আমাকে হেনস্থা করে এবং গাড়ির চাবি নিয়ে যায়। এতে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী তাদের ধাওয়া দেয়। রংপুর-৪ আসনে জাতীয় পার্টির পক্ষে গণজোয়ার সৃষ্টি হওয়ায় তারা বিশৃঙ্খলা তৈরি করে নির্বাচন বানচালের চেষ্টা করছে।

তবে এ অভিযোগের বিষয়ে এনসিপি জেলা আহ্বায়ক আল মামুনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

মাহিগঞ্জ থানার ওসি মাইদুল ইসলাম বলেন, সরেয়ারতল এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। জামায়াত নেতা মঞ্জুরুল ইসলামকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজা নিয়ে তথ্যচিত্র, দুই নির্মাতার নাগরিকত্ব বাতিলের হুমকি ইসরায়েলি মন্ত্রীর

হরমুজে অত্যাধুনিক মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

মৃত বন্ধুকে নিয়ে উপহাস করায় ক্ষেপেছেন রোনালদো

‘গাজায় এখনো গণহত্যা চলছে’

কুষ্টিয়ায় বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ছোট ভাই নিহত

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

১০

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

১১

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

১২

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

১৩

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

১৪

ইরানের সঙ্গে বর্ডার বন্ধ করছে ইরাক

১৫

ইসরায়েল অধিকৃত সিরিয়ায় নেতানিয়াহু, প্রতিবাদ সৌদি আরবের

১৬

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

১৭

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

১৮

ইরান-মার্কিন আলোচনা পুনরায় শুরু করতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান

১৯

কুমারখালীতে সারের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

২০