চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের সফরকে ঘিরে নির্মিত তোরণ অপসারণ করল প্রশাসন - সমকন্ঠ
সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের সফরকে ঘিরে নির্মিত তোরণ অপসারণ করল প্রশাসন

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে নির্মিত তোরণ অপসারণ করেছে স্থানীয় প্রশাসন। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে শহরের বিশ্বরোড মোড়ে বাঁশ ও কাপড় দিয়ে তৈরি তোরণটি ভেঙে ফেলা হয়।

অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ। তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি অনুযায়ী কোনো প্রার্থী বা রাজনৈতিক দলের পক্ষ থেকে এ ধরনের তোরণ নির্মাণ নিষিদ্ধ। আমরা জানতে পেরে বিশ্বরোড মোড়ে গিয়ে তোরণটি দেখতে পাই। কিন্তু সেখানে কোনো দায়িত্বশীল ব্যক্তিকে না পেয়ে প্রশাসন নিজ উদ্যোগেই সেটি অপসারণ করে।

জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ সফরে আসছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার আগমনকে কেন্দ্র করেই তোরণটি নির্মাণ করা হয়েছিল।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ জানান, ডা. শফিকুর রহমানের সফরটি নির্বাচনী জনসভা সংশ্লিষ্ট এবং নির্চনেরই অংশ। তাই সফর উপলক্ষে তোরণ নির্মাণ সরাসরি আচরণবিধি লঙ্ঘনের শামিল।
তবে প্রশাসনের এই পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করেছে জামায়াত। চাঁপাইনবাবগঞ্জ পৌর জামায়াতের আমির গোলাম রাব্বানী জানান, আমিরে জামায়াতের কর্মসূচিকে ঘিরে নির্মিত তোরণ এভাবে ভেঙে ফেলা অনাকাঙ্ক্ষিত। দেশের বিভিন্ন স্থানে তিনি সফর করছেন এবং সেখানেও তোরণ নির্মাণ করা হচ্ছে। অন্য জায়গায় যদি এগুলো রাখা যায়, তাহলে আমাদের এখানেও রাখা যেত। অন্তত অপসারণের আগে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা উচিত ছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ‘উদ্দেশ্যপ্রণোদিত’: এনসিপি

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

গাজা নিয়ে তথ্যচিত্র, দুই নির্মাতার নাগরিকত্ব বাতিলের হুমকি ইসরায়েলি মন্ত্রীর

হরমুজে অত্যাধুনিক মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

মৃত বন্ধুকে নিয়ে উপহাস করায় ক্ষেপেছেন রোনালদো

‘গাজায় এখনো গণহত্যা চলছে’

কুষ্টিয়ায় বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ছোট ভাই নিহত

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

১০

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

১১

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

১২

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

১৩

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

১৪

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

১৫

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

১৬

ইরানের সঙ্গে বর্ডার বন্ধ করছে ইরাক

১৭

ইসরায়েল অধিকৃত সিরিয়ায় নেতানিয়াহু, প্রতিবাদ সৌদি আরবের

১৮

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

১৯

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

২০