ড্রোনে গুলি ও ইরানের জাহাজ ধাওয়া দেওয়া ইস্যুতে যা বলল যুক্তরাষ্ট্র - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ড্রোনে গুলি ও ইরানের জাহাজ ধাওয়া দেওয়া ইস্যুতে যা বলল যুক্তরাষ্ট্র

দীর্ঘ উত্তেজনার পর ইরানের সঙ্গে আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। ঠিক এমনই সময়ে ইরানের একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে মার্কিন বাহিনী। এই ঘটনার ব্যাখায় যুক্তরাষ্ট্র দাবি করছে, নিরাপত্তার স্বার্থে এমন করা হয়েছে। খবর আল জাজিরার

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ‘আত্মরক্ষা এবং রণতরীতে থাকা সদস্যদের নিরাপত্তার জন্য’ একটি ইরানি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। ইউএসএস আব্রাহাম লিংকন থেকে মার্কিন যুদ্ধবিমানটি উড়েছিল। ড্রোনটি রণতরীর কোনো ক্ষতি করতে পারেনি।

সেন্টকম জানায়, শাহেদ-১৩৯ ড্রোনটি ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় ৮০০ কিলোমিটার (৫০০ মাইল) দূরে থাকা বিমানবাহী রণতরীর দিকে ‘আগ্রাসীভাবে” এগিয়ে আসছিল। ড্রোনটির উদ্দেশ্য ছিল ‘অস্পষ্ট’। আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করা মার্কিন বাহিনী উত্তেজনা কমানোর বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরও ড্রোনটি জাহাজটির দিকে এগিয়ে যেতে থাকে।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরানি কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তবে ইরানের সংবাদ সংস্থা তাসনিম সূত্রের বরাতে জানায়, আন্তর্জাতিক জলসীমায় একটি ড্রোনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ড্রোনটি এর আগে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর কাছে ‘সফলভাবে’ তথ্য পাঠিয়েছিল বলে দাবি করা হয়।

তাসনিম জানায়, কেন এই যোগাযোগ বিচ্ছিন্ন হলো, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

এরমাঝে একটি যুক্তরাষ্ট্রের পতাকাবাহী জাহাজকে তাড়া দেয় ইরানের নিরাপত্তা বাহিনী। সেন্টকম বলছে, আইআরজিসি এর দুটি নৌকা ও একটি ইরানি মোহাজের ড্রোন উচ্চ গতিতে এম/ভি স্টেনা ইম্পেরেটিভ নামের জাহাজটির দিকে এগিয়ে আসে। ট্যাংকারটিতে উঠে তা দখল করার হুমকি দেয়।

ইরানের ফার্স সংবাদ সংস্থা ইরানি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানায়, ওই জাহাজটি প্রয়োজনীয় আইনগত অনুমতি ছাড়া ইরানের আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছিল। তাদের দাবি, জাহাজটিকে সতর্ক করা হলে সেটি এলাকা ত্যাগ করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০