মক্কার মুফতি হিসেবে নিয়োগ পেলেন কাবার ইমাম শায়খ বান্দার বালিলা - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মক্কার মুফতি হিসেবে নিয়োগ পেলেন কাবার ইমাম শায়খ বান্দার বালিলা

মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ বান্দার বালিলাকে মক্কা অঞ্চলের সরকারি মুফতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সৌদি আরবজুড়ে নির্দিষ্ট অঞ্চলে নির্ভরযোগ্য ও প্রাতিষ্ঠানিক উৎস থেকে ফতোয়া প্রদানের লক্ষ্যে আটজন জ্যেষ্ঠ আলেমকে দায়িত্ব দেওয়ার অংশ হিসেবে এই নিয়োগ কার্যকর হয়েছে।

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ ড. সালেহ আল-ফাওজানের অনুমোদনে শায়খ বান্দার বালিলাকে জেনারেল প্রেসিডেন্সি ফর সায়েন্টিফিক রিসার্চ অ্যান্ড ইফতার মক্কা শাখায় দায়িত্ব দেওয়া হয়। নতুন দায়িত্বে তিনি মক্কা অঞ্চলে ধর্মীয় বিষয়ে আনুষ্ঠানিক ফতোয়া প্রদান করবেন।

এক বিবৃতিতে গ্র্যান্ড মুফতি শায়খ বান্দার বালিলাকে অভিনন্দন জানিয়ে বলেন, তার অভিজ্ঞতা ও জ্ঞান ধর্মীয় গবেষণা যেমন সমৃদ্ধ করবে, তেমনি দুই পবিত্র মসজিদের আগত মুসল্লি ও হাজি-ওমরাহ পালনকারীদের জন্যও তা উপকারী হবে।

রাজকীয় নির্দেশনার আওতায় ঘোষিত এই নিয়োগগুলোর লক্ষ্য হলো, দেশজুড়ে নির্ভরযোগ্য, মধ্যপন্থী ও যাচাই করা ইসলামী মূলনীতির আলোকে ধর্মীয় দিকনির্দেশনা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের জন্য তা সহজলভ্য করা।

এই তালিকায় অন্যান্য যারা দায়িত্ব পেয়েছেন তারা হলেন—

শায়খ ড. ইউসুফ বিন মোহাম্মদ বিন সাঈদ : আল-জাওফ ও নর্দার্ন বর্ডারস।
শায়খ ড. মোহাম্মদ বিন মোহাম্মদ আল-মুখতার : মদিনা।
শায়খ ড. জিবরিল বিন মোহাম্মদ আল-বুসাইয়লি : আসির ও জিজান।
শায়খ ড. গালিব বিন মোহাম্মদ হামজি : আল-বাহা ও নাজরান।
শায়খ ড. সামি বিন মোহাম্মদ আল-সুঘাইর : কাসিম ও হাইল।
শায়খ ড. আবদুলিলাহ বিন মোহাম্মদ আল-মুল্লা : ইস্টার্ন প্রভিন্স ও নর্দার্ন বর্ডারস।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, আঞ্চলিক ভিত্তিতে এই দায়িত্ব বণ্টনের ফলে সৌদি নাগরিক ও প্রবাসীরা নিজ নিজ এলাকায় দ্রুত ও নির্ভরযোগ্য ধর্মীয় দিকনির্দেশনা পাবেন। একই সঙ্গে অপ্রাতিষ্ঠানিক বা বিভ্রান্তিকর ফতোয়ার ঝুঁকি কমবে বলেও আশা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১০

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১১

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১২

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৩

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৪

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৫

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৬

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৮

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৯

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

২০