কুষ্টিয়ায় অগ্রণী ব্যাংক ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কুষ্টিয়া শহরের ক্লেমন মাঠে হাউজিং এস্টেট, অগ্রণী ব্যাংকের সহযোগিতায় দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক অগ্রণী ব্যংক পিএলসি, খুলনা সার্কেল জনাব মোঃ আফজাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-মহাব্যবস্থাপক, অগ্রণী ব্যাংক পিএলসি, খুলনা সার্কেল জনাব এস. এম. ইস্রাফিল হোসেন। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-মহাব্যবস্থাপক, অডিট এন্ড ইন্সপেকশন ডিভিশন-১ অগ্রণী ব্যাংক পিএলসি, প্রধান কার্যলয় ঢাকা জনাব শামীম উদ্দিন জোয়াদ্দার, উপ-মহাব্যবস্থাপক, অগ্রণী ব্যাংক পিএলসি, ফরিদপুর সার্কেল জনাব সাবিনা সুলতানা এবং সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান, অগ্রণী ব্যাংক পিএলসি, সাহেব বাজার কর্পোরেট শাখা, রাজশাহী জনাব এম এইচ জগলুল পাশা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ, কুষ্টিয়ার সভাপতি জনাব মোঃ হাসিমুর রহমান ও অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জনাব রিপন উদ্দীন, ব্যবস্থাপক, অগ্রণী ব্যাংক পিলসি থানাপাড়া শাখা কুষ্টিয়া এবং সদস্য সচিব, অগ্রণী ব্যাংক ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ, কুষ্টিয়া।
প্রতিযোগিতায় বিভিন্ন বয়সভিত্তিক খেলাধুলা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক খেলোয়াড়, দর্শক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত করতেই এ ধরনের আয়োজন নিয়মিত করা হচ্ছে।অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মন্তব্য করুন