জামায়াতে যোগ দিলো বিএনপির ২৫ নেতাকর্মী - সমকন্ঠ
মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩০ জানুয়ারী ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জামায়াতে যোগ দিলো বিএনপির ২৫ নেতাকর্মী

জামালপুরের ইসলামপুর উপজেলায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি সুজাউদ্দিন সাদা বিএনপির রাজনীতি ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামে যোগদান করেছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার চরপুটিমারী ইউনিয়নের সাজালের চর বাজারে স্থানীয় জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামের সদস্যপদ গ্রহণ করেন। এ সময় তার সঙ্গে আরও ২৪ জন নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগ দেন। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর রাশেদুজ্জামানের হাত ধরে সদস্যপদ গ্রহণ করেন সুজাউদ্দিন সাদা।

চরপুটিমারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু মুসা, চরপুটিমারী ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি নাজমুল ইসলামসহ জামায়াতে ইসলামের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

যোগদান অনুষ্ঠানে বক্তব্যে সুজাউদ্দিন সাদা বলেন, ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং দেশ গঠনের বৃহত্তর লক্ষ্য সামনে রেখেই তিনি জামায়াতে ইসলামে যোগ দিয়েছেন। সংগঠনের নীতি ও আদর্শ বাস্তবায়নে তিনি সক্রিয় ভূমিকা রাখতে সর্বদা চেষ্টা করবেন বলে জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চরপুটিমারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাসুদ রানা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দিলো ন্যাটো!

সৌদি আরবের ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় আহত ১৩

নিষিদ্ধ ছাত্রলীগের তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ‘উদ্দেশ্যপ্রণোদিত’: এনসিপি

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

গাজা নিয়ে তথ্যচিত্র, দুই নির্মাতার নাগরিকত্ব বাতিলের হুমকি ইসরায়েলি মন্ত্রীর

হরমুজে অত্যাধুনিক মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

মৃত বন্ধুকে নিয়ে উপহাস করায় ক্ষেপেছেন রোনালদো

‘গাজায় এখনো গণহত্যা চলছে’

কুষ্টিয়ায় বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ছোট ভাই নিহত

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

১০

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

১১

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

১২

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

১৩

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

১৪

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

১৫

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

১৬

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

১৭

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

১৮

ইরানের সঙ্গে বর্ডার বন্ধ করছে ইরাক

১৯

ইসরায়েল অধিকৃত সিরিয়ায় নেতানিয়াহু, প্রতিবাদ সৌদি আরবের

২০