জামায়াতের উচ্ছৃঙ্খল কর্মীদের ‘শোয়াইয়া দিবেন’- তাঁতী দল নেতা - সমকন্ঠ
মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৯ জানুয়ারী ২০২৬, ২:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামায়াতের উচ্ছৃঙ্খল কর্মীদের ‘শোয়াইয়া দিবেন’- তাঁতী দল নেতা

ভিডিও ভাইরাল

রাজশাহীর বাগমারার জাতীয়তাবাদী তাঁতী দলের এক নেতার বিরুদ্ধে জামায়াতের নেতা–কর্মীকে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তার একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

এ ঘটনায় জামায়াতের প্রার্থীর পক্ষে বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযুক্ত ওই নেতার নাম নওশাদ মোল্লাহ (৩০) তিনি উপজেলার নরদাশ ইউনিয়নের হাটমাধনগর গ্রামের বাসিন্দা। তিনি তাঁতী দলের উপজেলা শাখার নেতা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ বিষয়ে অভিযুক্ত নওশাদ মোল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি।

তবে নরদাশের বাসিন্দা ও বিএনপির উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য মোশারফ হোসেন বলেন, তার বক্তব্য শুনেছি। রাজনীতির বক্তব্য সহনশীল হওয়া উচিত।

তিনি জানান, নওশাদ মোল্লাহ আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পরে তিনি বিএনপিতে যোগ দেন।

ওই ঘটনায় নরদাশ ইউনিয়ন জামায়াতের সহসভাপতি আবদুল মান্নান সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যায় নরদাশ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড হাটমাধনগরে ধানের শীষের প্রার্থী ডি এম ডি জিয়াউর রহমানের নির্বাচনের ক্যাম্পে এক প্রচারণা সভার আয়োজন করা হয়। সেখানে বক্তব্য দেন তাঁতী দলের নেতা নওশাদ মোল্লাহ।

তিনি জামায়াতের স্থানীয় কয়েকজন নেতাকে ইঙ্গিত করে বক্তব্য দেন। তার এই বক্তব্যের ৩১ সেকেন্ডের একটি ভিডিও স্যোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

সেখানে তিনি বলেন, নয় নম্বর ওয়ার্ডে উচ্ছৃঙ্খল কিছু জামাত আছে কিন্তু, হাতোত গনা তিনেত থেইক্যা চারটে, তাদের আচরণ কিন্তু উচ্ছৃঙ্খল। এ রকম উচ্ছৃঙ্খল জামাত যদি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করে হাটমাধনগর গ্রাম পার হতে পারবে না, আপনারা যেভাবে পারেন শায়েস্তা করবেন। ভোটের আচরণ না মানলে তাদের শোয়াইয়া দিবেন।

জামায়াত নেতা আবদুল মান্নান বলেন, তাঁতী দলের ওই নেতার প্রকাশ্য হুমকির কারণে জামায়াতের কর্মী, সাধারণ লোকজন ও ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এটা সুষ্ঠু নির্বাচনের জন্য হুমকি।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, পরবর্তী পদক্ষেপ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য রাজশাহী-৪ (বাগমারা) আসনের নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে চিঠি দেওয়া হয়েছে।

রাজশাহী-৪ (বাগমারা) আসনে জাতীয় সংসদ নির্বাচনে চারজন প্রার্থী আছেন। এর মধ্যে বিএনপির প্রার্থী ডিএমডি জিয়াউর রহমান ও জামায়াতের আবদুল বারী সরদার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দিলো ন্যাটো!

সৌদি আরবের ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় আহত ১৩

নিষিদ্ধ ছাত্রলীগের তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ‘উদ্দেশ্যপ্রণোদিত’: এনসিপি

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

গাজা নিয়ে তথ্যচিত্র, দুই নির্মাতার নাগরিকত্ব বাতিলের হুমকি ইসরায়েলি মন্ত্রীর

হরমুজে অত্যাধুনিক মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

মৃত বন্ধুকে নিয়ে উপহাস করায় ক্ষেপেছেন রোনালদো

‘গাজায় এখনো গণহত্যা চলছে’

কুষ্টিয়ায় বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ছোট ভাই নিহত

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

১০

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

১১

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

১২

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

১৩

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

১৪

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

১৫

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

১৬

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

১৭

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

১৮

ইরানের সঙ্গে বর্ডার বন্ধ করছে ইরাক

১৯

ইসরায়েল অধিকৃত সিরিয়ায় নেতানিয়াহু, প্রতিবাদ সৌদি আরবের

২০