লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান ১১ দলীয় জোট প্রার্থীর - সমকন্ঠ
মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৮ জানুয়ারী ২০২৬, ৯:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান ১১ দলীয় জোট প্রার্থীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ১১ দলীয় নির্বাচনি ঐক্য সমর্থিত খেলাফত মজলিসের প্রার্থী ডা. জহির উদ্দিন আহমেদ।

বুধবার বেলা ১১টায় জামায়াতে ইসলামীর রাঙ্গাবালী উপজেলা কার্যালয়ে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

সভায় ডা. জহির উদ্দিন আহমেদ বলেন, রাঙ্গাবালীতে তার নির্বাচনি প্রচারণায় একটি রাজনৈতিক দল বিভিন্নভাবে বাধা সৃষ্টি করছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা জরুরি। এতে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, তিনি নির্বাচিত হলে এ আসনের কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবেন। বিশেষ করে অবহেলিত রাঙ্গাবালীর দীর্ঘদিনের যোগাযোগ সংকট নিরসন ফেরিসেবা চালু ও স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে হাসপাতালের কার্যক্রম শুরুর বিষয়টি তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন।

এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর রাঙ্গাবালী উপজেলা আমির মাওলানা মুহাম্মদ কবীর হুসাইন।

এতে আরও বক্তব্য রাখেন- খেলাফত মজলিসের কেন্দ্রীয় শূরা সদস্য মিজানুর রহমান, খেলাফত মজলিসের পটুয়াখালী জেলা সাধারণ সম্পাদক কামরুল আহসান, জামায়াতে ইসলামীর ঢাকাস্থ ফোরামের চেয়ারম্যান গাজী নুরুল হুদা ও জামায়াতে ইসলামীর রাঙ্গাবালী উপজেলা সেক্রেটারি মাওলানা মাসুদুর রহমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দিলো ন্যাটো!

সৌদি আরবের ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় আহত ১৩

নিষিদ্ধ ছাত্রলীগের তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ‘উদ্দেশ্যপ্রণোদিত’: এনসিপি

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

গাজা নিয়ে তথ্যচিত্র, দুই নির্মাতার নাগরিকত্ব বাতিলের হুমকি ইসরায়েলি মন্ত্রীর

হরমুজে অত্যাধুনিক মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

মৃত বন্ধুকে নিয়ে উপহাস করায় ক্ষেপেছেন রোনালদো

‘গাজায় এখনো গণহত্যা চলছে’

কুষ্টিয়ায় বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ছোট ভাই নিহত

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

১০

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

১১

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

১২

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

১৩

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

১৪

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

১৫

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

১৬

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

১৭

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

১৮

ইরানের সঙ্গে বর্ডার বন্ধ করছে ইরাক

১৯

ইসরায়েল অধিকৃত সিরিয়ায় নেতানিয়াহু, প্রতিবাদ সৌদি আরবের

২০