আগামীকাল নওগাঁয় যাচ্ছেন তারেক রহমান, চলছে মঞ্চ তৈরির প্রস্তুতি - সমকন্ঠ
মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৮ জানুয়ারী ২০২৬, ২:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আগামীকাল নওগাঁয় যাচ্ছেন তারেক রহমান, চলছে মঞ্চ তৈরির প্রস্তুতি

সারদেশে নির্বাচনী প্রচারণা এবং রাজনৈতিক সফরের অংশ হিসেবে দীর্ঘ ২০ বছর পর নওগাঁয় আসছেন তারেক রহমান। আগামীকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল ৩টায় শহরের এটিম মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে চলছে মঞ্চ তৈরির কাজ। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে এটিম মাঠ এলাকা ঘুরে দেখা যায়, মঞ্চ তৈরি এবং মাইক লাগানোর কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। তার এই আগমনকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মধ্যে বইছে উৎসবের আমেজ।

নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন বলেন, দীর্ঘ ২০ বছর পরে নওগাঁয় আমাদের চেয়ারম্যান আসছেন। তাকে বরণ করে নিতে নওগাঁবাসী অধীর অপেক্ষায় রয়েছে। নওগাঁর উন্নয়নের ব্যাপারে তিনি কথা বলবেন, তার যে চিন্তা ও পরিকল্পনা রয়েছে সেগুলো তিনি তুলে ধরবেন। আমরা শতভাগ প্রস্তুত নেতাকে বরণ করে নিতে। তার আগমন উপলক্ষে বিএনপির নেতাকর্মীরা ঈদের মতো আনন্দ উপভোগ করছে। তার নিরাপত্তার বিষয়ে পুলিশ সুপারের সঙ্গে আলোচনা করা হয়েছে । তাকে সর্বোচ্চ নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে নওগাঁয় আনা হবে। আশা করছি প্রায় ২ লাখের বেশি মানুষের সমাগম ঘটবে।

উল্লেখ্য, তারেক রহমান বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হবেন। রাজশাহী সমাবেশ শেষে তিনি নওগাঁর জনসভায় যোগ দিবেন এবং নওগাঁর জনসভা শেষে বগুড়ার উদ্দেশ্যে রওনা হবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দিলো ন্যাটো!

সৌদি আরবের ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় আহত ১৩

নিষিদ্ধ ছাত্রলীগের তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ‘উদ্দেশ্যপ্রণোদিত’: এনসিপি

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

গাজা নিয়ে তথ্যচিত্র, দুই নির্মাতার নাগরিকত্ব বাতিলের হুমকি ইসরায়েলি মন্ত্রীর

হরমুজে অত্যাধুনিক মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

মৃত বন্ধুকে নিয়ে উপহাস করায় ক্ষেপেছেন রোনালদো

‘গাজায় এখনো গণহত্যা চলছে’

কুষ্টিয়ায় বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ছোট ভাই নিহত

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

১০

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

১১

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

১২

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

১৩

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

১৪

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

১৫

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

১৬

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

১৭

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

১৮

ইরানের সঙ্গে বর্ডার বন্ধ করছে ইরাক

১৯

ইসরায়েল অধিকৃত সিরিয়ায় নেতানিয়াহু, প্রতিবাদ সৌদি আরবের

২০