ভারতের গোবর-গোমূত্র গবেষক পাচ্ছেন পদ্মশ্রী, কংগ্রেসের তীব্র কটাক্ষ - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
২৭ জানুয়ারী ২০২৬, ১:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতের গোবর-গোমূত্র গবেষক পাচ্ছেন পদ্মশ্রী, কংগ্রেসের তীব্র কটাক্ষ

শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আইআইটি মাদ্রাজের পরিচালক অধ্যাপক ভি কামাকোটিকে ভারতের মর্যাদাপূর্ণ ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করার ঘোষণা দেওয়া হয়েছে। এই ঘোষণার পরপরই অধ্যাপক কামাকোটির গোবর ও গোমূত্র বিষয়ক বিতর্কিত গবেষণা নিয়ে কেরালা কংগ্রেস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ব্যঙ্গাত্মক পোস্ট করলে দেশজুড়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়।

কংগ্রেসের কেরালা ইউনিট অধ্যাপককে অভিনন্দন জানিয়ে উপহাসের সুরে বলে, গোমূত্রকে বিশ্বমঞ্চে নিয়ে যাওয়ার মতো ‘ব্লিডিং এজ’ গবেষণার জন্যই দেশ আজ তাকে এই স্বীকৃতি দিচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেসের সঙ্গে ভারতের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান ‘জোহো’-এর প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বুর মধ্যে এক উত্তপ্ত বাকযুদ্ধ শুরু হয়েছে যা বর্তমানে ভারতের রাজনৈতিক ও বৈজ্ঞানিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

অধ্যাপক ভি কামাকোটি গত বছর এক মন্তব্যের মাধ্যমে দেশজুড়ে আলোচনায় এসেছিলেন যখন তিনি দাবি করেছিলেন, গোমূত্রের মধ্যে অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ফাঙ্গাল গুণ রয়েছে যা ইরিটেবল বাওয়েল সিনড্রোমসহ (আইবিএস) নানা রোগ নিরাময়ে কার্যকর।

পদ্মশ্রী পাওয়ার পর তিনি এক বিবৃতিতে জানান, এই সম্মান তার একার নয় বরং এটি একটি সম্মিলিত প্রচেষ্টার ফল এবং তিনি ‘বিকশিত ভারত ২০৪৭’-এর লক্ষ্যে কাজ চালিয়ে যাবেন। তবে কংগ্রেস তার পূর্বের বৈজ্ঞানিক দাবির সমালোচনা করে প্রশ্ন তুলেছে, একজন শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান কীভাবে এ ধরনের অবৈজ্ঞানিক মানসিকতা প্রচার করতে পারেন। কংগ্রেস আরও অভিযোগ করেছে, মধ্যপ্রদেশের পঞ্চগব্য গবেষণার মতো প্রকল্পে গোবর ও গোমূত্র কেনা এবং অপ্রাসঙ্গিক ভ্রমণের নামে বিপুল অর্থ অপচয় ও দুর্নীতির ইতিহাস রয়েছে।
অধ্যাপক কামাকোটির সমর্থনে এগিয়ে এসে জোহো প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বু কেরালা কংগ্রেসের এই কটাক্ষের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, কামাকোটি মাইক্রো-প্রসেসর ডিজাইনের মতো ‘ডিপ টেক’ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডে (এনএসএবি) অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

ভেম্বুর মতে, গোবর ও গোমূত্রে মূল্যবান মাইক্রোবায়োম থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না এবং যারা একে অবৈজ্ঞানিক মনে করেন তারা আসলে ‘ঔপনিবেশিক দাস মানসিকতায়’ ভুগছেন। তিনি দাবি করেন যে, যদি কোনোদিন হার্ভার্ড বা এমআইটি একই বিষয়ে গবেষণা প্রকাশ করে, তবে এই সমালোচকরাই সেটিকে পরম সত্য হিসেবে গ্রহণ করবেন। ভেম্বু স্পষ্ট জানান যে, বৈজ্ঞানিক যুক্তির ভিত্তিতেই তিনি আইআইটি মাদ্রাজের পরিচালককে সমর্থন করে যাবেন।

কংগ্রেস পাল্টা প্রতিক্রিয়ায় শ্রীধর ভেম্বুকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে বলেছে যে, তিনি যেহেতু একজন বিলিয়নেয়ার এবং গোমূত্রের তথাকথিত অলৌকিক শক্তিতে বিশ্বাস করেন, সেহেতু তার নিজের সংস্থার উচিত এই খাতে বড় ধরনের বিনিয়োগ করা। তারা প্রশ্ন তুলেছে যে, ক্যানসার বা কোভিডের মতো রোগ নিরাময়ে গোবর ও গোমূত্র ব্যবহারের অবাস্তব প্রচারের ফলাফল সাধারণ মানুষের জন্য কতটা ভয়াবহ হতে পারে।

কংগ্রেসের দাবি অনুযায়ী, প্রকৃত ক্যানসার গবেষণার প্রয়োজন থাকলেও শুধু গোবর-গোমূত্রেই সমাধানের পথ খোঁজা এক ধরনের রাজনৈতিক প্রপাগান্ডা ছাড়া আর কিছু নয়। এই বিতর্কের ফলে একদিকে যেমন পদ্মশ্রী পুরস্কারের মতো রাষ্ট্রীয় সম্মানের মর্যাদা নিয়ে প্রশ্ন উঠছে, অন্যদিকে বিজ্ঞানের সঙ্গে বিশ্বাসের সংঘাত নতুন করে সামনে এসেছে।

সূত্র: এনডিটিভি

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০