পটুয়াখালী-৩: নুরের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর, নির্বাচনী এলাকায় উত্তেজনা - সমকন্ঠ
মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৭ জানুয়ারী ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পটুয়াখালী-৩: নুরের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর, নির্বাচনী এলাকায় উত্তেজনা

পটুয়াখালী-৩ আসনের নির্বাচনী প্রচারণাকে ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়েছে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ট্রাক প্রতীকের নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় অন্তত সাত থেকে আটজন আহত হয়েছেন।

সোমবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে দশমিনা উপজেলার চরবোরহান ইউনিয়নের পাগলার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নুরুল হক নুরের সমর্থক এবং চরবোরহান ইউনিয়ন যুব অধিকার পরিষদের সভাপতি মহিবুল্লাহ হাওলাদার জানান, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গণ অধিকার পরিষদ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা স্থানীয় কার্যালয়ে একটি আলোচনা সভায় অংশ নিচ্ছিলেন। এ সময় বিএনপির বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের সমর্থকেরা ঘোড়া প্রতীকের স্লোগান দিতে দিতে দলবদ্ধভাবে কার্যালয়ে প্রবেশ করে।

মহিবুল্লাহ হাওলাদারের দাবি, চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রেজাউল গাজী, সাবেক ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম জুয়েল এবং সদস্যসচিব আসাদুল জোমাদ্দারের নেতৃত্বে ৫০ থেকে ৭০ জন হামলায় অংশ নেন। তারা চেয়ার ছোড়াছুড়িসহ ব্যাপক ভাঙচুর চালায়। হামলাকারীদের হাতে লাঠিসোঁটা ও দেশি অস্ত্র ছিল বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও কিছু সময় হামলা অব্যাহত থাকে। এতে দশমিনা উপজেলা ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক হাসান মাহমুদ, চরবোরহান ইউনিয়ন যুব অধিকার পরিষদের যুগ্ম সদস্যসচিব মো. মাসুদ এবং নির্বাচনী প্রচারণায় বাদ্যযন্ত্র বাজানোর সঙ্গে যুক্ত মো. মুছাসহ সাত থেকে আটজন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে পুলিশ উভয় পক্ষকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের সমর্থক ও চরবোরহান ইউনিয়নের সাবেক ছাত্রদল নেতা আসাদুল ইসলাম। তিনি বলেন, সোমবার সন্ধ্যায় তারা নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে হাসান মামুনের পক্ষে একটি মিছিল নিয়ে ট্রাক প্রতীকের কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় গণ অধিকার পরিষদের কর্মীরা মিছিলে ঢুকে হাতাহাতি ও মারধর শুরু করেন। এতে তাদের তিনজন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

ট্রাক প্রতীকের কার্যালয়ে হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে—এ বিষয়ে প্রশ্ন করা হলে আসাদুল ইসলাম কোনো মন্তব্য করতে রাজি হননি।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মো. হাসনাইন পারভেজ বলেন, সোমবার রাতে চরবোরহান ইউনিয়নের একটি বাজার এলাকায় একটি নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা ভাংচুর, আ’লীগ নেতার বাড়িতে আগুন

স্বেচ্ছাসেবক লীগ নেতা, শিক্ষক ও কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দিলো ন্যাটো!

সৌদি আরবের ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় আহত ১৩

নিষিদ্ধ ছাত্রলীগের তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ‘উদ্দেশ্যপ্রণোদিত’: এনসিপি

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

গাজা নিয়ে তথ্যচিত্র, দুই নির্মাতার নাগরিকত্ব বাতিলের হুমকি ইসরায়েলি মন্ত্রীর

হরমুজে অত্যাধুনিক মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

মৃত বন্ধুকে নিয়ে উপহাস করায় ক্ষেপেছেন রোনালদো

‘গাজায় এখনো গণহত্যা চলছে’

১০

কুষ্টিয়ায় বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ছোট ভাই নিহত

১১

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

১২

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

১৩

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

১৪

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

১৫

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

১৬

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

১৭

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

১৮

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

১৯

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

২০