রাজধানীর বাতাস আজ ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ - সমকন্ঠ
রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৭ জানুয়ারী ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজধানীর বাতাস আজ ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’

বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরগুলোর তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল গড়ে ২৩৬, যা ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
রাজধানীর মধ্যে সবচেয়ে দূষিত বায়ুর মান রেকর্ড করা হয়েছে কুর্মিটোলা এলাকায়, যেখানে একিউআই স্কোর দাঁড়িয়েছে ২৩৬।

দূষিত শহরের তালিকায় ৩০৩ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। ২৮৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে মিশরের রাজধানী কায়রো। ঢাকার পর ২৩৬ স্কোর নিয়ে চতুর্থ স্থানে ভিয়েতনামের রাজধানী হ্যানয় এবং ২২১ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটর।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী এসব তথ্য জানা গেছে। প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকা প্রকাশ করে থাকে।
আজকের বায়ুর মান বিবেচনায় আইকিউএয়ার ঢাকাবাসীকে বাইরে ব্যায়াম না করা, জানালা বন্ধ রাখা, বাইরে বের হলে মাস্ক ব্যবহার করা এবং সম্ভব হলে এয়ার পিউরিফায়ার ব্যবহারের পরামর্শ দিয়েছে।

একিউআই সূচক অনুযায়ী ০–৫০ স্কোরকে ভালো, ৫১–১০০ সহনীয়, ১০১–১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১–২০০ অস্বাস্থ্যকর, ২০১–৩০০ অত্যন্ত অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে বিপজ্জনক হিসেবে ধরা হয়।

একিউআই নির্ধারিত হয় বাতাসে পিএম১০ ও পিএম২.৫, নাইট্রোজেন ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই-অক্সাইড ও ওজোনের উপস্থিতির ওপর ভিত্তি করে।

দীর্ঘদিন ধরেই ঢাকা বায়ুদূষণের সমস্যায় ভুগছে। বর্ষাকালে বায়ুর মান কিছুটা উন্নত হলেও শীত মৌসুমে তা মারাত্মক আকার ধারণ করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্যমতে, বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বে প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসের ক্যানসার ও শ্বাসযন্ত্রের রোগে মৃত্যুর অন্যতম কারণ বায়ুদূষণ।

২০১৯ সালে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে ঢাকার বায়ুদূষণের প্রধান তিনটি উৎস হিসেবে ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণকাজের ধুলোকে চিহ্নিত করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১০

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১১

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১২

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৩

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১৪

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১৫

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১৬

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৭

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৮

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

১৯

সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব

২০