বাগেরহাটে কারাবন্দী ছাত্রলীগ নেতার স্ত্রী-সন্তানকে পাশাপাশি দাফন - সমকন্ঠ
মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৫ জানুয়ারী ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে কারাবন্দী ছাত্রলীগ নেতার স্ত্রী-সন্তানকে পাশাপাশি দাফন

বাগেরহাটে পারিবারিক কবরস্থানে কারাবন্দী ছাত্রলীগ নেতা জুয়েল হাসানের স্ত্রী কানিজ সুবর্ণা ওরফে স্বর্ণালী (২২) এবং তাদের ৯ মাস বয়সী ছেলে সেজাদ হাসান নাজিফকে পাশাপাশি দাফন করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) রাত ১২টার দিকে সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে সুবর্ণার বাবার বাড়ির কবরস্থানে মা-ছেলেকে শেষ বিদায় জানানো হয়। এর আগে স্থানীয় ঈদগাহ মাঠে রাত ১১টা ২০ মিনিটে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
গত শুক্রবার দুপুরে সাবেকডাঙ্গা গ্রামে কানিজের স্বামীর বাড়ি থেকে মা-ছেলের নিথর দেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত শেষে তাদের মরদেহ জেলা হাসপাতালে সংরক্ষণ করা হয় এবং শনিবার বিকেলে যশোর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। সেখানে স্ত্রী-সন্তানের লাশ শেষবারের মতো দেখেন জুয়েল। মানবিক কারণে কারাফটকে জুয়েলের পরিবারের ছয় সদস্যকে মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়।

পারিবারিক সূত্র জানায়, কানিজ ও জুয়েল কয়েক বছর আগে বিয়ে করেন। সন্তানের জন্মের আগে থেকেই জুয়েল কারাগারে আছেন।

কানিজ সুবর্ণার ভাই মো. শুভ বলেন, স্বামী কারাবন্দী থাকায় অনেকটাই হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন তার বোন। মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলেন। তবে অন্য কিছুও থাকতে পারে। তিনি প্রশাসনের কাছে ঘটনা তদন্তের দাবি জানান।

জুয়েল বর্তমানে যশোর জেলা কারাগারে বন্দি। তার জানাজায় উপস্থিত হওয়ার জন্য প্যারোল মঞ্জুর না হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা দেখা দিয়েছে। জেলা প্রশাসক গোলাম মো. বাতেন জানান, যশোর জেলা প্রশাসক বা জেল সুপারের অনুমতি ছাড়া স্থানান্তর সম্ভব নয়, তবে মরদেহ দেখার জন্য প্রশাসন সহযোগিতা করেছে।

জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে জুয়েল আত্মগোপনে ছিলেন। ২০২৫ সালের ৫ এপ্রিল গোপালগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং বিভিন্ন মামলায় কারাগারে রাখা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা ভাংচুর, আ’লীগ নেতার বাড়িতে আগুন

স্বেচ্ছাসেবক লীগ নেতা, শিক্ষক ও কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দিলো ন্যাটো!

সৌদি আরবের ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় আহত ১৩

নিষিদ্ধ ছাত্রলীগের তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ‘উদ্দেশ্যপ্রণোদিত’: এনসিপি

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

গাজা নিয়ে তথ্যচিত্র, দুই নির্মাতার নাগরিকত্ব বাতিলের হুমকি ইসরায়েলি মন্ত্রীর

হরমুজে অত্যাধুনিক মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

মৃত বন্ধুকে নিয়ে উপহাস করায় ক্ষেপেছেন রোনালদো

‘গাজায় এখনো গণহত্যা চলছে’

১০

কুষ্টিয়ায় বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ছোট ভাই নিহত

১১

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

১২

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

১৩

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

১৪

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

১৫

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

১৬

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

১৭

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

১৮

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

১৯

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

২০