সিরাজগঞ্জ কারাগারের বন্দির মধ্যে ভোট দেবেন মাত্র ১২ জন - সমকন্ঠ
মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৫ জানুয়ারী ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জ কারাগারের বন্দির মধ্যে ভোট দেবেন মাত্র ১২ জন

পোস্টাল ব্যালটের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার কারাবন্দিদের ভোট প্রদানের সুযোগ রয়েছে। তবে এ বিষয়ে আগ্রহ দেখাননি সিরাজগঞ্জ জেলা কারাগারের বন্দিরা। ১ হাজার ৪৮ জন কারাবন্দির মধ্যে মাত্র ১২ জন পোস্টাল ব্যালটে তাদের ভোটাধিকার ব্যবহার করবেন। যা মোট কারাবন্দির মাত্র ১.১৪ শতাংশ।
সিরাজগঞ্জ জেলা কারাগার সূত্র জানায়, কারাগারে বন্দির সংখ্যা সময়ের সঙ্গে বৃদ্ধি ও হ্রাস পেয়েছে। বর্তমানে মোট বন্দির সংখ্যা ১ হাজার ৪৮ জন। পোস্টাল ব্যালটে ভোট দিতে নির্দিষ্ট সময়ের মধ্যে ১২ জন বন্দি নিবন্ধন করেছেন। এর মধ্যে ১১ জন সিরাজগঞ্জ জেলার এবং একজন টাঙ্গাইল জেলার ভোটার।

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে জানা গেছে, গত ১৮ নভেম্বর থেকে শুরু হওয়া পোস্টাল ব্যালটে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া ৫ জানুয়ারি রাত ১২টায় শেষ হয়। এ সময় সিরাজগঞ্জের মোট ৫৫ জন কারাবন্দি নিবন্ধন সম্পন্ন করেছেন।

নির্বাচন সংশ্লিষ্টরা জানান, এবার নির্বাচন কমিশনের পরিপত্রে প্রবাসীদের পাশাপাশি কারাবন্দিদেরও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ২৭ অনুচ্ছেদ অনুযায়ী ভোট দেওয়ার সুযোগ থাকলেও অতীতে কখনও কারাগারে থাকা বন্দিরা ভোট দিতে পারেননি। তবে আইন অনুযায়ী সাজাপ্রাপ্ত বন্দিদের ভোট দেওয়ার সুযোগ নেই। যাদের এখনও সাজা হয়নি, কেবল তারাই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। ভোট দিতে আগ্রহী বন্দিরা কারা কর্তৃপক্ষের মাধ্যমে নিবন্ধন করলে নির্বাচন কমিশন তাদের ভোটগ্রহণের সুযোগ দেয়।

সিরাজগঞ্জ জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেল সুপার দিলীপ কুমার রায় বলেন, কারাবন্দিদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের ব্যবস্থা রয়েছে। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে আবেদন করতে হয়। আমরা কারাগারে বন্দিদের রোল কলে জানিয়েছিলাম, কিন্তু তাদের মধ্যে শুধু ১২ জন নিবন্ধন করেছেন।

জেল সুপার এএসএম কামরুল হুদা বলেন, কারা অধিদপ্তরের নির্দেশে আমরা সব বন্দিকে পোস্টাল ব্যালটের নিবন্ধনে উৎসাহিত করেছিলাম। কিন্তু এনআইডি জটিলতা ও জামিনে মুক্তি পাওয়ার অজুহাতে বন্দিরা সাড়া দেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা ভাংচুর, আ’লীগ নেতার বাড়িতে আগুন

স্বেচ্ছাসেবক লীগ নেতা, শিক্ষক ও কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দিলো ন্যাটো!

সৌদি আরবের ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় আহত ১৩

নিষিদ্ধ ছাত্রলীগের তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ‘উদ্দেশ্যপ্রণোদিত’: এনসিপি

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

গাজা নিয়ে তথ্যচিত্র, দুই নির্মাতার নাগরিকত্ব বাতিলের হুমকি ইসরায়েলি মন্ত্রীর

হরমুজে অত্যাধুনিক মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

মৃত বন্ধুকে নিয়ে উপহাস করায় ক্ষেপেছেন রোনালদো

‘গাজায় এখনো গণহত্যা চলছে’

১০

কুষ্টিয়ায় বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ছোট ভাই নিহত

১১

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

১২

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

১৩

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

১৪

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

১৫

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

১৬

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

১৭

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

১৮

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

১৯

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

২০