বাংলাদেশি সন্দেহে ভারতে যুবককে পিটিয়ে হত্যা - সমকন্ঠ
মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৫ জানুয়ারী ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশি সন্দেহে ভারতে যুবককে পিটিয়ে হত্যা

ভারতে বাংলাদেশি সন্দেহে এবং উগ্রবাদী গোষ্ঠীর রোষানলে পড়ে আরও এক বাঙালি মুসলিম শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
অন্ধ্র প্রদেশের প্রকাশম জেলার কোমারোলু এলাকায় গত বুধবার (২১ জানুয়ারি) রাতে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার উস্থি এলাকার বাসিন্দা ৩২ বছর বয়সি মঞ্জুর আলম লস্করকে নির্মমভাবে হত্যা করা হয় বলে তার পরিবার দাবি করেছে।

অন্ধ্র প্রদেশের প্রকাশম জেলার কোমারোলু এলাকায় গত বুধবার (২১ জানুয়ারি) রাতে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার উস্থি এলাকার বাসিন্দা ৩২ বছর বয়সি মঞ্জুর আলম লস্করকে নির্মমভাবে হত্যা করা হয় বলে তার পরিবার দাবি করেছে।

মঞ্জুর গত প্রায় এক দশক ধরে ওই এলাকায় জরির কারিগর হিসেবে কাজ করছিলেন। অভিযোগ উঠেছে, দীর্ঘদিন সেখানে বসবাস করলেও স্থানীয় কিছু উগ্রবাদী গোষ্ঠী তাকে ‘বাংলাদেশি’ বলে প্রচার করে এলাকা ছাড়ার হুমকি দিয়ে আসছিল এবং সর্বশেষ তাকে চুরির মিথ্যা অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।

নিহত মঞ্জুরের পরিবারের বর্ণনায় এই ঘটনার পেছনে এক ভয়াবহ অপহরণ ও মুক্তিপণ দাবির চিত্র উঠে এসেছে। গত মঙ্গলবার (২০ জানুয়ারি) মঞ্জুরের স্ত্রীকে অজ্ঞাত একটি নম্বর থেকে ফোন করে ২৫ হাজার রুপি মুক্তিপণ দাবি করা হয়। স্বামীর জীবনের ভয়ে পরিবার ৬ হাজার রুপি সংগ্রহ করে অনলাইনে পাঠালেও শেষ রক্ষা হয়নি; বুধবার রাতে জানানো হয় মঞ্জুরকে হত্যা করা হয়েছে।

নিহত মঞ্জুরের বড় ভাই গিয়াসউদ্দিন লস্কর, যিনি পশ্চিমবঙ্গের উস্থি এলাকার একজন স্থানীয় তৃণমূল নেতা, এই হত্যাকাণ্ডকে একটি পূর্বপরিকল্পিত অপরাধ হিসেবে অভিহিত করেছেন। তার দাবি, ভাইকে প্রথমে বাংলাদেশি তকমা লাগিয়ে অপহরণ করা হয় এবং পরে মুক্তিপণ আদায়ের পর তাকে পিটিয়ে মেরে ফেলা হয়।

বর্তমানে অন্ধ্র প্রদেশে টিডিপি–জেএসপি–বিজেপি জোট সরকার ক্ষমতায় রয়েছে। এই অমানবিক হত্যাকাণ্ডের পর নিহতের পরিবার পশ্চিমবঙ্গ সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছে যেন তারা অন্ধ্র প্রদেশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে একটি নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিত করে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এখন উত্তাল উস্থি এলাকা।

অন্যদিকে দক্ষিণ ভারতের চেন্নাইয়ে আরও এক বাঙালি শ্রমিকের রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। আলমগীর মণ্ডল নামে ২৯ বছর বয়সি এক যুবক আটদিন নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি হায়দরাবাদে কাজের উদ্দেশ্যে ট্রেনে উঠেছিলেন। রেলওয়ে পুলিশ একে দুর্ঘটনা হিসেবে প্রাথমিক অনুমান করলেও আলমগীরের পরিবার বিষয়টিকে হত্যাকাণ্ড বলে সন্দেহ করছে।

ভারতে গত কয়েক মাসে বাংলাদেশি সন্দেহে একের পর এক বাঙালি মুসলিম শ্রমিকের ওপর এমন হামলার ঘটনায় পরিযায়ী শ্রমিকদের মধ্যে গভীর আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সূত্র: দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা ভাংচুর, আ’লীগ নেতার বাড়িতে আগুন

স্বেচ্ছাসেবক লীগ নেতা, শিক্ষক ও কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দিলো ন্যাটো!

সৌদি আরবের ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় আহত ১৩

নিষিদ্ধ ছাত্রলীগের তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ‘উদ্দেশ্যপ্রণোদিত’: এনসিপি

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

গাজা নিয়ে তথ্যচিত্র, দুই নির্মাতার নাগরিকত্ব বাতিলের হুমকি ইসরায়েলি মন্ত্রীর

হরমুজে অত্যাধুনিক মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

মৃত বন্ধুকে নিয়ে উপহাস করায় ক্ষেপেছেন রোনালদো

‘গাজায় এখনো গণহত্যা চলছে’

১০

কুষ্টিয়ায় বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ছোট ভাই নিহত

১১

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

১২

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

১৩

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

১৪

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

১৫

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

১৬

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

১৭

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

১৮

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

১৯

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

২০