তফসিল ঘোষণার পর মব হলে এটা রাষ্ট্র ও নির্বাচন কমিশনের দুর্বলতা: শামীম হায়দার পাটোয়ারী - সমকন্ঠ
মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৫ জানুয়ারী ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তফসিল ঘোষণার পর মব হলে এটা রাষ্ট্র ও নির্বাচন কমিশনের দুর্বলতা: শামীম হায়দার পাটোয়ারী

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও দলের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, জাতীয় পার্টি দেশের মানুষের পক্ষে কথা বলে। এখন দেশ দুইভাগে বিভক্ত; একটি ৭১-এর পক্ষে, অপরটি বিপক্ষে। জাতীয় পার্টি মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, তিনি আরও বলেন, মব আর নির্বাচন একসাথে চলতে পারে না। তফসিল ঘোষণার পর মব হলে এটা রাষ্ট্রী ও নির্বাচন কমিশনের দুর্বলতা।
তিনি বলেন, দেশে নির্বাচনের কোনো আসল আমেজ নেই। কারো মুখে হাসি নেই। আমরা হাসিহীন একটা নির্বাচন করছি। জনসংখ্যার বড় একটি অংশকে বাদ দিয়ে নির্বাচন করলে এ ধরনের দ্বিধা-দ্বন্দ সৃষ্টি হয়, যা আমরা ২০১৪ সালে দেখেছি। তবে আমরা মনে করি, ২০১৪ সালের তুলনায় এবারের নির্বাচন ভালো হবে।

ব্যারিস্টার শামীম সাংবাদিকদের উদ্দেশে বলেন, আমার উন্নয়নের ভাবনাগুলো তুলে ধরবেন। আমার সৃষ্টিশীল কাজ মিডিয়ার মাধ্যমে হয়েছে, তাই মিডিয়ার গুরুত্ব আমি বুঝি। নির্বাচিত হলে চরাঞ্চল ফাউন্ডেশন গঠন ও বালাশী-বাহাদুরাবাদ সেতু নির্মাণে অগ্রণী ভূমিকা রাখব।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সভাপতি সরোয়ার হোসেন শাহীন, সাংগঠনিক সম্পাদক আনোরুল ইসলাম লেবু, জেলা যুব সংহতির সভাপতি একেএম নুরুন্নবী সরকার মিথুন, ফুলছড়ি উপজেলা জাতীয় পার্টির সভাপতি শফিউল ইসলাম চাঁন, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া সবুজসহ অন্যান্য দলীয় নেতাকর্মীরা।

এর আগে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী লাঙ্গল মার্কায় ভোট চেয়ে ফুলছড়ি হাটে গণসংযোগ করেন এবং উপজেলা হেলিপ্যাড মাঠে কর্মীসভায় যোগ দেন। কর্মীসভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি শফিউল ইসলাম চাঁন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া সবুজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা ভাংচুর, আ’লীগ নেতার বাড়িতে আগুন

স্বেচ্ছাসেবক লীগ নেতা, শিক্ষক ও কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দিলো ন্যাটো!

সৌদি আরবের ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় আহত ১৩

নিষিদ্ধ ছাত্রলীগের তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ‘উদ্দেশ্যপ্রণোদিত’: এনসিপি

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

গাজা নিয়ে তথ্যচিত্র, দুই নির্মাতার নাগরিকত্ব বাতিলের হুমকি ইসরায়েলি মন্ত্রীর

হরমুজে অত্যাধুনিক মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

মৃত বন্ধুকে নিয়ে উপহাস করায় ক্ষেপেছেন রোনালদো

‘গাজায় এখনো গণহত্যা চলছে’

১০

কুষ্টিয়ায় বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ছোট ভাই নিহত

১১

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

১২

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

১৩

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

১৪

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

১৫

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

১৬

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

১৭

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

১৮

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

১৯

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

২০