তারেক রহমানের জনসভা ঘিরে ফেনীতে নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
২৪ জানুয়ারী ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তারেক রহমানের জনসভা ঘিরে ফেনীতে নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা

প্রায় দুই দশক পর ফেনী যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৪ জানুয়ারি) বিকেল ৪টায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দলের নির্বাচনি জনসভায় তার প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

দীর্ঘ সময় পর সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পৈতৃক ভিটা ফেনীর জনপদে তারেক রহমানকে বরণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দলীয় প্রধানের আগমন ঘিরে স্থানীয় বিএনপির রাজনীতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সরেজমিনে দেখা যায়, জনসভার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের পূর্ব পাশে বিশাল মঞ্চ নির্মাণ, আধুনিক সাউন্ড সিস্টেম স্থাপন এবং বিদ্যুৎ সংযোগের কাজ চলছে দ্রুতগতিতে। সভাস্থলের চারপাশে কয়েক স্তরের ব্যারিকেড তৈরি, নেতাকর্মীদের প্রবেশ ও বের হওয়ার পথ সুনির্দিষ্ট করার কাজ তদারকি করছেন দায়িত্বশীলরা। মাঠের পাশের ভবনে সাঁটানো হয়েছে তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন। বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে শহরজুড়ে অন্তত ১০টি পয়েন্টে বসানো হয়েছে বড় পর্দা।

দলীয় সূত্রে জানা যায়, জনসভায় ফেনী ছাড়াও নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। তিন জেলার বিভিন্ন সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীদের এ জনসভায় পরিচয় করিয়ে দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া, ২০২৪ সালের ৪ আগস্ট ফেনীতে অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তার।

ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন, তারেক রহমানের এই জনসভা অতীতের সব রাজনৈতিক সমাবেশের রেকর্ড ভেঙে দেবে। এ লক্ষ্যে জেলা বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ধানের শীষের প্রার্থীরা এ আয়োজনে তদারকি করছেন।

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, তারেক রহমানকে ফেনীতে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জনসভাস্থলে একটি বিশাল ও আধুনিক মঞ্চ নির্মাণের কাজ শেষ পর্যায়ে। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সমাগম ও সাধারণ মানুষের নিরাপদ উপস্থিতি নিশ্চিত করতে সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নিরাপত্তার বিষয়ে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ চলমান রয়েছে। এ জনসভায় তারেক রহমানের বক্তব্য ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে।

এ ছাড়া, তারেক রহমানের আগমন ঘিরে জেলায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সেদিন সর্বোচ্চ সংখ্যক পুলিশ মাঠে থাকবে বলে জানিয়েছেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি বলেন, শহরের প্রবেশপথ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সব পয়েন্টে সর্বোচ্চ সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে। যেহেতু এখানে বিপুলসংখ্যক প্রার্থী ও তাদের সমর্থকদের উপস্থিতি থাকবে, তাই বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। অনাকাঙ্ক্ষিত যে কোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে এবং ঝুঁকি বিবেচনায় নিয়ে কাজ করবে।

এদিকে এ সফরে আজ সন্ধ্যায় চট্টগ্রামে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার নগরীর ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে নির্বাচনি মহাসমাবেশে অংশ নেবেন তিনি। এরপর বিকেলে ফেনী হয়ে কুমিল্লার বিভিন্ন স্থানে নির্বাচনি জনসভায় তার যোগ দেওয়ার কথা রয়েছে। রাতে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জের কাঁচপুরে সর্বশেষ জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১১

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১২

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১৩

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৪

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৫

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৬

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৭

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৮

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৯

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

২০