যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেন মধ্যকার শান্তি আলোচনার দ্বিতীয় দফা বৈঠক শেষ - সমকন্ঠ
মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৪ জানুয়ারী ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেন মধ্যকার শান্তি আলোচনার দ্বিতীয় দফা বৈঠক শেষ

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে দুই দিনব্যাপী ত্রিপক্ষীয় আলোচনা শেষ হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে তিন দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে দ্বিতীয় দিনের আলোচনা হয়।
ইউক্রেনের প্রধান আলোচক রুস্তেম উমেরভের মুখপাত্র ডায়ানা দাভিতিয়ানের বরাতে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। তিনি বলেন, হ্যাঁ, বৈঠকটি শেষ হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসও বৈঠক শেষে রুশ প্রতিনিধিদল হোটেলে ফিরে গেছে বলে নিশ্চিত করেছে।

এক সূত্রের বরাতে তাস জানায়, রুদ্ধদ্বার বৈঠকটি প্রায় চার ঘণ্টা ধরে চলে। আলোচনায় ইংরেজি ও রুশ ভাষা ব্যবহার করেন প্রতিনিধিরা। তাসের প্রতিবেদনে বলা হয়, বৈঠকে বাফার জোন, নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং নিরাপত্তা–সংক্রান্ত শর্ত ও কাঠামো নিয়ে আলোচনা হয়।

আলোচনায় সবচেয়ে জটিল ইস্যু ছিল—ডনবাস অঞ্চল। এ অঞ্চল থেকে ইউক্রেনের সেনা প্রত্যাহারকে অগ্রাধিকার দিয়েছে রাশিয়া।

তাসের প্রতিবেদনে আরও বলা হয়, পক্ষগুলো তাদের নিজ নিজ সরকারকে প্রাথমিক ফলাফল সম্পর্কে অবহিত করবে এবং এরপরই বিস্তারিত তথ্য জানা যাবে।

গতকাল শুক্রবার আবুধাবিতে ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রথমবারের মতো ত্রিপাক্ষিক আলোচনায় বসে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও রাশিয়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা ভাংচুর, আ’লীগ নেতার বাড়িতে আগুন

স্বেচ্ছাসেবক লীগ নেতা, শিক্ষক ও কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দিলো ন্যাটো!

সৌদি আরবের ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় আহত ১৩

নিষিদ্ধ ছাত্রলীগের তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ‘উদ্দেশ্যপ্রণোদিত’: এনসিপি

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

গাজা নিয়ে তথ্যচিত্র, দুই নির্মাতার নাগরিকত্ব বাতিলের হুমকি ইসরায়েলি মন্ত্রীর

হরমুজে অত্যাধুনিক মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

মৃত বন্ধুকে নিয়ে উপহাস করায় ক্ষেপেছেন রোনালদো

‘গাজায় এখনো গণহত্যা চলছে’

১০

কুষ্টিয়ায় বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ছোট ভাই নিহত

১১

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

১২

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

১৩

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

১৪

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

১৫

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

১৬

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

১৭

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

১৮

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

১৯

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

২০