নির্বাচন সুষ্ঠু হলে জামায়াত ক্ষমতায় আসতে পারবে না- হর্ষবর্ধন শ্রিংলা - সমকন্ঠ
মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৪ জানুয়ারী ২০২৬, ৭:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচন সুষ্ঠু হলে জামায়াত ক্ষমতায় আসতে পারবে না- হর্ষবর্ধন শ্রিংলা

বাংলাদেশে আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা। শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেছেন তিনি।

আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগে দার্জিলিংয়ে এই নির্বাচন ও বাংলাদেশের টি-২০ বিশ্বকাপ বর্জন নিয়ে কথা বলেছেন ভারতের সাব্কে হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে তিনি বলেন, ‌যারা অন্তর্বর্তী প্রশাসন চালাচ্ছেন, তারা নিজেরাই সেই অবস্থানে বসিয়েছেন; তারা নির্বাচিত নন। এই প্রশাসন এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছে, যা জনগণের কাছে গ্রহণযোগ্য নয়। ভারত সরকার স্পষ্ট করে জানিয়েছে, সব রাজনৈতিক দলের নির্বাচনে অংশ নেওয়া উচিত, কিন্তু সেটি হচ্ছে না।
নির্বাচনে জামায়াতে ইসলামীর সম্ভাবনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শ্রিংলা বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে ইসলামপন্থী দলটি ক্ষমতায় আসতে পারবে না।

তিনি বলেন, যদি নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হয় এবং কারচুপি হয়, তাহলে তারা ক্ষমতায় আসতে পারে। নাহলে তাদের ক্ষমতায় আসার সম্ভাবনা কম। দলটির ভোটের হার পাঁচ থেকে সাত শতাংশ, তাও আবার অন্য রাজনৈতিক দলগুলোর সহায়তায়।

রাজ্যসভার এই সদস্য বলেন, বাংলাদেশ থেকে লোকজন এখানে আসছেন এবং রাজনৈতিক স্বার্থে তাদের থাকতে দেওয়া হচ্ছে। এই অনুপ্রবেশকারীরা একটি সমস্যা এবং আমাদের এই চর্চা বন্ধ করতে হবে। আমরা চাই, বাংলা উন্নয়নের পথে এগিয়ে যাক।

বাংলাদেশের টি-২০ বিশ্বকাপ বর্জনের বিষয়ে হর্ষবর্ধন শ্রিংলা বলেন, কোনো নির্দিষ্ট টুর্নামেন্টে বাংলাদেশের ক্রিকেট দলের অংশ না নেওয়ার সিদ্ধান্ত ক্রীড়াজগতের স্বার্থের পরিপন্থী। তিনি বলেন, বাংলাদেশে আমার অনেক বন্ধু আছেন, যাদের অনেকেই ক্রীড়াজগতের সঙ্গে যুক্ত। তারা মনে করেন, এই ইভেন্টে বাংলাদেশের ক্রিকেট দলের অংশ না নেওয়ার সিদ্ধান্ত সাধারণভাবে ক্রীড়ার, বিশেষ করে ক্রিকেটের স্বার্থে নেওয়া হয়নি।

শ্রিংলা বলেন, বর্তমানে একটি অন্তর্বর্তী প্রশাসন; যারা নির্বাচিত নয়, তারা বাংলাদেশ পরিচালনা করছে। এই ধরনের সিদ্ধান্ত ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা ভাংচুর, আ’লীগ নেতার বাড়িতে আগুন

স্বেচ্ছাসেবক লীগ নেতা, শিক্ষক ও কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দিলো ন্যাটো!

সৌদি আরবের ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় আহত ১৩

নিষিদ্ধ ছাত্রলীগের তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ‘উদ্দেশ্যপ্রণোদিত’: এনসিপি

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

গাজা নিয়ে তথ্যচিত্র, দুই নির্মাতার নাগরিকত্ব বাতিলের হুমকি ইসরায়েলি মন্ত্রীর

হরমুজে অত্যাধুনিক মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

মৃত বন্ধুকে নিয়ে উপহাস করায় ক্ষেপেছেন রোনালদো

‘গাজায় এখনো গণহত্যা চলছে’

১০

কুষ্টিয়ায় বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ছোট ভাই নিহত

১১

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

১২

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

১৩

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

১৪

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

১৫

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

১৬

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

১৭

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

১৮

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

১৯

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

২০