শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া - সমকন্ঠ
মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৪ জানুয়ারী ২০২৬, ৪:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

ইউক্রেন যুদ্ধ বন্ধে সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা শান্তি আলোচনায় বসেছেন। আলোচনার মধ্যেও ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া।

শুক্রবার (২৩ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবার ভোরের রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে ইউক্রেনের দুই বড় শহর কিয়েভ ও খারকিভ।

প্রায় চার বছর ধরে চলমান ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য দ্বিতীয় দিনের মতো শনিবার বৈঠকে বসার কথা রয়েছে তিন দেশের প্রতিনিধিদের। আর এর মধ্যেই শনিবার ভোরে ইউক্রেনের দুটি বৃহত্তম শহর কিয়েভ ও খারকিভে ভয়াবহ বিমান হামলা চালায় মস্কো।

কিয়েভের কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার সকাল পর্যন্ত চলা এই হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জনেরও বেশি। হামলার কারণে বিদ্যুৎ ও পানির তীব্র সংকট দেখা দিয়েছে। শহরের বহু এলাকা এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎস্কো জানান, ড্রোন হামলায় শহরের বিভিন্ন ভবনে আগুন ধরে যায়। এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রুশ সীমান্তের ৩০ কিলোমিটার দূরের শহর খারকিভেও হামলা হয়েছে। শহরের মেয়র ইহর তেরেখভ জানান, মাত্র আড়াই ঘণ্টায় অন্তত ২৫টি ড্রোন হামলা চালানো হয়েছে। এতে ১৪ জন আহত হয়েছেন।

শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের তিনজন প্রতিনিধি, যাদের মধ্যে ছিলেন স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারাড কুশনার।

তবে আলোচনার বিষয় আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বৈঠক চলাকালে সাংবাদিকদের কাছে পাঠানো বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, বৈঠকে যোগ দেয়া ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রয়েছে তার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা ভাংচুর, আ’লীগ নেতার বাড়িতে আগুন

স্বেচ্ছাসেবক লীগ নেতা, শিক্ষক ও কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দিলো ন্যাটো!

সৌদি আরবের ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় আহত ১৩

নিষিদ্ধ ছাত্রলীগের তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ‘উদ্দেশ্যপ্রণোদিত’: এনসিপি

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

গাজা নিয়ে তথ্যচিত্র, দুই নির্মাতার নাগরিকত্ব বাতিলের হুমকি ইসরায়েলি মন্ত্রীর

হরমুজে অত্যাধুনিক মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

মৃত বন্ধুকে নিয়ে উপহাস করায় ক্ষেপেছেন রোনালদো

‘গাজায় এখনো গণহত্যা চলছে’

১০

কুষ্টিয়ায় বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ছোট ভাই নিহত

১১

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

১২

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

১৩

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

১৪

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

১৫

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

১৬

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

১৭

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

১৮

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

১৯

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

২০