‘সঠিক নিয়মে’ হিজাব না পরায় গ্রেপ্তার আফগান তরুণী, ১৩ দিন পর মুক্ত - সমকন্ঠ
মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৪ জানুয়ারী ২০২৬, ২:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘সঠিক নিয়মে’ হিজাব না পরায় গ্রেপ্তার আফগান তরুণী, ১৩ দিন পর মুক্ত

‘সঠিক নিয়মে’ হিজাব না পরা, গান চালানো ও তার ব্যায়ামাগারে নারী–পুরুষ উভয়কে একসঙ্গে ব্যায়ামের সুযোগ দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন আফগান তরুণী তায়কোয়ান্দো কোচ খাদিজা। কারাগারে ১৩ দিন কাটিয়ে অবশেষে মুক্তি পেয়েছেন তিনি।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তানের সুপ্রিম কোর্টের একজন মুখপাত্র ওই তরুণীর মুক্তি পাওয়ার খবর জানিয়েছেন।

তরুণীর নাম খাদিজা আহমাদজাদা। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের হেরাত শহরের পাশে তিনি থাকেন।

আফগানিস্তানের পাপ প্রতিরোধ ও সদ্‌গুণবিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ‘নিয়ম লঙ্ঘনের’ ঘটনা তাদের পরিদর্শকের নজরে আসার পর খাদিজাসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল।

তালেবান সরকারের এই মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বিবিসিকে বলেন, নারীদের খেলাধুলার ব্যায়ামাগার–সংক্রান্ত নিয়ম ভঙ্গ করায় খাদিজাকে গ্রেপ্তার করা হয়েছিল।

মুখপাত্র জানান, এর আগেও খাদিজাকে বেশ কয়েকবার সতর্ক করে দেওয়া হয়েছিল।

২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পরপরই নারীদের খেলাধুলার কেন্দ্র ও ব্যায়ামাগার বন্ধ করে দেওয়া হয়েছে। ওই সময় বলা হয়েছিল, ‘নিরাপদ পরিবেশ’ ফিরলে এসব কেন্দ্র আবারও চালু করা হবে। তবে এ বছরের জানুয়ারিতেও কোনো কেন্দ্র চালু হয়নি। আফগান নারীরা খেলাধুলায় অংশ নিতে পারছেন না।

খাদিজার মামলাটি আফগানিস্তানের সুপ্রিম কোর্টে গিয়েছিল। সুপ্রিম কোর্ট গত বৃহস্পতিবার তার মুক্তির কথা জানান। তবে মুক্তি পেয়ে খাদিজা এখন কোথায় আছেন, সেটা জানা যায়নি।

এর আগে খাদিজার গ্রেপ্তারের খবর স্যোশাল মিডিয়ায় বেশ আলোচনা–সমালোচনার জন্ম দেয়।

এ নিয়ে পোস্ট দেন আফগানিস্তানে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ দূত রিচার্ড বেনেত্তে। তিনি ওই পোস্টে খাদিজার অবিলম্বে মুক্তি দাবি করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা ভাংচুর, আ’লীগ নেতার বাড়িতে আগুন

স্বেচ্ছাসেবক লীগ নেতা, শিক্ষক ও কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দিলো ন্যাটো!

সৌদি আরবের ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় আহত ১৩

নিষিদ্ধ ছাত্রলীগের তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ‘উদ্দেশ্যপ্রণোদিত’: এনসিপি

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

গাজা নিয়ে তথ্যচিত্র, দুই নির্মাতার নাগরিকত্ব বাতিলের হুমকি ইসরায়েলি মন্ত্রীর

হরমুজে অত্যাধুনিক মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

মৃত বন্ধুকে নিয়ে উপহাস করায় ক্ষেপেছেন রোনালদো

‘গাজায় এখনো গণহত্যা চলছে’

১০

কুষ্টিয়ায় বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ছোট ভাই নিহত

১১

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

১২

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

১৩

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

১৪

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

১৫

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

১৬

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

১৭

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

১৮

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

১৯

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

২০