ছোট্ট বয়সে কী ভয়ংকর অভিজ্ঞতা, কল্পনা করলেও গায়ে কাঁটা দেয়- আবিদুল - সমকন্ঠ
রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৩ জানুয়ারী ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছোট্ট বয়সে কী ভয়ংকর অভিজ্ঞতা, কল্পনা করলেও গায়ে কাঁটা দেয়- আবিদুল

রাজধানীর উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে গত ছয় মাসে দেহে ৩৫টি অস্ত্রোপচারের পর বাড়ি ফিরেছে আবিদুর রহিম (১২)। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। বাসায় শিশুটির সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আবিদুরের সঙ্গে দেখা করার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি।

‘রাজধানীর উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে গত ছয় মাসে দেহে ৩৫টি অস্ত্রোপচারের পর বাড়ি ফিরেছে আবিদুর রহিম (১২)। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। ওর নামও আবিদ। বয়স মাত্র ১১ বছর। এত ছোট্ট বয়সে কী ভয়ংকর অভিজ্ঞতার মধ্যে ওকে যেতে হয়েছে তা কল্পনা করলেও গায়ে কাঁটা দেয়। মাইলস্টোন ট্রাজেডিতে মারাত্মকভাবে আহত হবার ১৮৩ দিন পর গতকাল হাসপাতাল থেকে বাসায় ফেরে আবিদ। এই ১৮৩ দিনের মধ্যে ওর ৩৫ বার অস্ত্রোপচার করা হয়েছে, ১০ বার স্কিন ড্রাফ্ট (চামড়া সংযোজন), ২৩ বার (ফ্যাসিওটমি) অঙ্গ-সংরক্ষণকারী অস্ত্রোপচারসহ প্রয়োজনীয় কার্যক্রম করা হয়। এর মধ্যে আইসিইউতে রাখতে হয়েছে ৫ দিন, এইচডিইউতে ৬ দিন ও বাকি সময়টুকু (১৭২ দিন) রাখা হয়েছে কেবিনে।

আমি আজ আবিদের সাক্ষাতে গেলাম। ওকে সালাম দিয়ে বললাম আমার নামও আবিদ। কেমন আছো? সে বললো, ভাইয়া তোমাকে চিনি, আমি হাসপাতালে ভর্তি অবস্থায় ফোনে তোমাকে দেখেছি। ওকে দেখে এসে নিজের মধ্যে একটা শক্তি পেলাম। সবকিছু সয়ে গিয়ে বেঁচে থাকার চেয়ে বড় আর কোনো লড়াই এ পৃথিবীতে নেই। আবিদ আমাদের সাহস। এত ভয়ংকর অবর্ণনীয় যন্ত্রণা সহ্য করে আবিদ যদি লড়াই চালিয়ে যেতে পারে তাহলে আমরাও পারবো।

মহান আল্লাহ তায়ালা আবিদের ট্রমা কাটিয়ে ওঠার শক্তি দিক। বাংলাদেশে আর কখনো এমন কোনো ভয়াল দিন ফিরে না আসুক!

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১০

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১১

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১২

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৩

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১৪

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১৫

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১৬

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৭

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৮

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

১৯

সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব

২০