কুমিল্লায় বিদেশি পিস্তল-গুলিসহ জামায়াতপন্থী আইনজীবী আটক - সমকন্ঠ
বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৩ জানুয়ারী ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লায় বিদেশি পিস্তল-গুলিসহ জামায়াতপন্থী আইনজীবী আটক

কুমিল্লায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন এবং গুলিসহ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এজিপি) অ্যাডভোকেট কে আই এম মাসুদুল হক ওরফে মাসুমকে আটক করেছে পুলিশ।

গতকাল কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মো. সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার নগরীর টমছমব্রিজ এলাকা থেকে প্রথমে আরিফুল ইসলাম (৩৬) নামে এক যুবককে ৫টি গুলি ও ১টি ছুরিসহ আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যমতে এজিপি কে আই এম মাসুদুল হক ওরফে মাসুমের বাসায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

মাসুদুল হক জামায়াতপন্থী আইনজীবী হিসেবে পরিচিত। তিনি কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম এমদাদুল হকের ছোট ভাই। আটক আরিফুল ইসলাম কুমিল্লা আদর্শ সদর উপজেলার ধর্মপুর এলাকার বাসিন্দা।

এ বিষয়ে মহানগর জামায়াতে ইসলামীর দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আটক আইনজীবী এবং যুবক আরিফের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কুমিল্লার আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কাইমুল হক রিংকু বলেন, পুলিশের মাধ্যমে বিষয়টি শুনেছি। থানা থেকে মামলার নথিপত্র পেলে এ বিষয়ে আইন মন্ত্রণালয়ে লিখব। মন্ত্রণালয় তার এজিপি দায়িত্বের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা ভাংচুর, আ’লীগ নেতার বাড়িতে আগুন

স্বেচ্ছাসেবক লীগ নেতা, শিক্ষক ও কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দিলো ন্যাটো!

সৌদি আরবের ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় আহত ১৩

নিষিদ্ধ ছাত্রলীগের তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ‘উদ্দেশ্যপ্রণোদিত’: এনসিপি

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

গাজা নিয়ে তথ্যচিত্র, দুই নির্মাতার নাগরিকত্ব বাতিলের হুমকি ইসরায়েলি মন্ত্রীর

হরমুজে অত্যাধুনিক মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

মৃত বন্ধুকে নিয়ে উপহাস করায় ক্ষেপেছেন রোনালদো

‘গাজায় এখনো গণহত্যা চলছে’

১০

কুষ্টিয়ায় বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ছোট ভাই নিহত

১১

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

১২

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

১৩

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

১৪

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

১৫

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

১৬

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

১৭

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

১৮

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

১৯

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

২০