‘বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশ বদলে যাবে পরিবর্তন আসবে‘ - সমকন্ঠ
শুক্রবার , ১৯ জুন ২০২৬
সমকন্ঠ
২৩ জানুয়ারী ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশ বদলে যাবে পরিবর্তন আসবে‘

রাজবাড়ী-১ আসনে বিএনপির প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ী-১ আসনে বিএনপির প্রার্থী ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশ বদলে যাবে, বাংলাদেশে পরিবর্তন আসবে। সেই পরিবর্তনের জন্য আমাদের একসঙ্গে কাজ করতে হবে।
গতকাল রাজবাড়ী শহরের বিনোদপুর কলেজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পথসভায় সবাইকে উদ্দেশ করে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, আগামী দিনে আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিষ্ঠিত হলে আপনি ফ্যামিলি কার্ড পাবেন। ফ্যামিলি কার্ড পেলে আপনি আপনার পরিবার-পরিজন নিয়ে ভালো ভাবে বেঁচে থাকতে পারবেন। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আপনি কৃষক কার্ড পাবেন, স্বাস্থ্য কার্ড পাবেন।

এই পথসভায় বিগত আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনার কঠোর সমালোচনা করে তিনি বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগ সরকার অনিয়ম, দুর্নীতি, লুটপাট, খুন ও গুমের এক রাজত্ব তৈরি করে রেখেছিল। তারা গণতন্ত্র হনন করে পাতানো নির্বাচন দিয়ে ক্ষমতা ধরে রেখছিল। এবারের নির্বাচন হবে গণতান্ত্রিক নির্বাচন। যেখানে মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে তার মূল্যবান ভোট প্রদান করে তার পছন্দের প্রার্থীকে বেছে নেবে।

বিএনপির প্রার্থী খৈয়ম বলেন, গত ১৭ বছর দেশে ফ্যাসিস্ট সরকার ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিল। এসময় মানুষ ভালো থাকতে পারেনি। এখন সময় এসেছে পরিবর্তনের। ফ্যাসিস্ট সরকার চলে গেলেও দেশে ভোট চুরি করার প্রবণতা এখনো যায়নি। নানাভাবে মানুষ আপনার অধিকার হরণ করার জন্য ব্যস্ত রয়েছে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ আগামী ১২ তারিখ সকাল ৭টার মধ্যে আপনারা ভোট কেন্দ্রে যাবেন।

রাজবাড়ী পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুস সামাদ মজনুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধের পর আমার ক্ষমতার কোনো সীমা-পরিসীমা নেই- ট্রাম্প

জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১

পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের

নতুন সমীকরণে লাভবান ইরান, উদ্বেগে প্রতিবেশী ও প্রতিদ্বন্দ্বীরা

নাইজারের বিমানবন্দরে সশস্ত্র গোষ্ঠীর হামলা, নিহত ৩৫

মেসির বাবার মৃত্যুর খবর প্রচার করে চাকরি হারালেন উপস্থাপিকাসহ পুরো টিম

১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল সংযুক্ত আরব আমিরাত

সাংবাদিক কাঙ্গাল হরিনাথ মজুমদারের ‘ জীবন ও কর্ম ‘ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১০

চলতি অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছে ৩৪.৫৭ বিলিয়ন ডলার

১১

খুলনায় গৃহকর্মী নির্যাতনের ঘটনায় সেই পুলিশ দম্পতি কারাগারে

১২

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির

১৩

উরুগুয়ের বিপক্ষে নামার আগে মায়ের দেখা হবে ভোজিনহার

১৪

ব্যাংক খাতে লোকসান বেড়ে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা

১৫

মোদি দেখতে অত্যন্ত ভদ্র হলেও বাস্তবে ‘টোটাল কিলার’- ট্রাম্প

১৬

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার- তথ্যমন্ত্রী

১৭

ইরান শক্ত অবস্থানে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে- গালিবাফ

১৮

প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে

১৯

ইংলিশ চ্যানেলে রাশিয়ার গুলিবর্ষণ, ‘বেপরোয়া’ বললেন স্টারমার

২০