ঝিনাইদহে বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ - সমকন্ঠ
বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২২ জানুয়ারী ২০২৬, ৮:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ

ঝিনাইদহ-৪ আসনের কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নির্বাচনী জনসভায় আসার পথে তার সমর্থকদের হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রাশেদ খাঁনের সমর্থকদের দায়ী করেছেন আহতরা।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার রামচন্দ্রপুর বাজারে এ হামলার ঘটনা ঘটে। এতে দুইজন আহত হয়েছেন।

আহতরা হলেন- উপজেলার উল্ল্যা গ্রামের আনোয়ার হোসেন কালু ও ধনঞ্জয় গ্রামের শহিদুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী, আহতদের স্বজন ও স্থানীয়রা জানান, আহতদের মধ্যে আনোয়ার হোসেন কালুর দুই হাত ও বাম পা ভেঙে গেছে। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিদ্রোহী প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার সরকারি ভূষণ স্কুল মাঠে আমার প্রথম নির্বাচনী সভার আয়োজন করা হয়েছিল। ওই সভায় যোগ দিতে আসার পথে রামচন্দ্রপুর বাজার এলাকায় আমার সমর্থকদের ওপর ধানের শীষের প্রার্থীর লোকজন অতর্কিত হামলা চালায়। এতে আমার দুই সমর্থক গুরুতর আহত হয়েছেন।

ঝিনাইদহ-৪ আসনের (কালীগঞ্জ-সদর আংশিক) ধানের শীষের প্রার্থী রাশেদ খাঁন হামলার বিষয়টি অস্বীকার করে বলেন, হামলার কোনো ঘটনা ঘটেছে কি না তা আমার জানা নেই। আমার কোনো কর্মী এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত কি না সেটিও নিশ্চিত নই। আমি খোঁজখবর নিয়ে পরে বিস্তারিত জানাতে পারব।

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এস বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ঝিনাইদহ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন সাইফুল ইসলাম ফিরোজ। তবে সেখানে রাশেদ খাঁনকে ধানের শীষের প্রার্থী ঘোষণা করা হয়। এরপর নির্বাচনী মাঠে ‘স্বতন্ত্র প্রার্থী’ হিসেবে সরব হন ফিরোজ। এ পরিস্থিতিতে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের পদ থেকে ফিরোজকে বহিষ্কার করে বিএনপি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা ভাংচুর, আ’লীগ নেতার বাড়িতে আগুন

স্বেচ্ছাসেবক লীগ নেতা, শিক্ষক ও কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দিলো ন্যাটো!

সৌদি আরবের ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় আহত ১৩

নিষিদ্ধ ছাত্রলীগের তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ‘উদ্দেশ্যপ্রণোদিত’: এনসিপি

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

গাজা নিয়ে তথ্যচিত্র, দুই নির্মাতার নাগরিকত্ব বাতিলের হুমকি ইসরায়েলি মন্ত্রীর

হরমুজে অত্যাধুনিক মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

মৃত বন্ধুকে নিয়ে উপহাস করায় ক্ষেপেছেন রোনালদো

‘গাজায় এখনো গণহত্যা চলছে’

১০

কুষ্টিয়ায় বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ছোট ভাই নিহত

১১

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

১২

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

১৩

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

১৪

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

১৫

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

১৬

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

১৭

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

১৮

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

১৯

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

২০