রাঙ্গামাটি থেকে সারা দেশে বাস চলাচল বন্ধ - সমকন্ঠ
বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২২ জানুয়ারী ২০২৬, ২:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাঙ্গামাটি থেকে সারা দেশে বাস চলাচল বন্ধ

সৌদিয়া পরিবহন ও রাঙ্গামাটি বাস মালিক সমিতির বিরোধের জেরে রাঙ্গামাটির সঙ্গে সারা দেশের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে রাঙ্গামাটি-চট্টগ্রাম মোটর মালিক সমিতি এই সিদ্ধান্ত কার্যকর করে।

হঠাৎ করে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। কেউ কেউ গন্তব্যে পৌঁছাতে বিকল্প পরিবহনের খোঁজে পড়েছেন।

জানা গেছে, সৌদিয়া পরিবহন সম্প্রতি রাঙ্গামাটি-ঢাকা রুটে দুটি বাস চালু করলেও রাঙ্গামাটি বাস মালিক সমিতিতে নির্ধারিত টোকেন ফি জমা দিচ্ছিল না। এ নিয়ে বিরোধের জেরে বুধবার সৌদিয়ার কাউন্টার বন্ধ করে দেয় সমিতি। পরে জেলা প্রশাসনের হস্তক্ষেপে কাউন্টার পুনরায় চালু করা হয়। তবে এর প্রতিবাদে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বৃহস্পতিবার সকাল থেকে সব বাস চলাচল বন্ধ করে দেয় মালিক সমিতি।

পরিবহন চলাচল বন্ধের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। তারা দ্রুত সমস্যা সমাধান করে বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।

রাঙ্গামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন বলেন, হঠাৎ এমন সিদ্ধান্ত অপ্রত্যাশিত। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। আশা করছি শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা ভাংচুর, আ’লীগ নেতার বাড়িতে আগুন

স্বেচ্ছাসেবক লীগ নেতা, শিক্ষক ও কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দিলো ন্যাটো!

সৌদি আরবের ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় আহত ১৩

নিষিদ্ধ ছাত্রলীগের তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ‘উদ্দেশ্যপ্রণোদিত’: এনসিপি

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

গাজা নিয়ে তথ্যচিত্র, দুই নির্মাতার নাগরিকত্ব বাতিলের হুমকি ইসরায়েলি মন্ত্রীর

হরমুজে অত্যাধুনিক মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

মৃত বন্ধুকে নিয়ে উপহাস করায় ক্ষেপেছেন রোনালদো

‘গাজায় এখনো গণহত্যা চলছে’

১০

কুষ্টিয়ায় বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ছোট ভাই নিহত

১১

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

১২

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

১৩

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

১৪

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

১৫

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

১৬

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

১৭

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

১৮

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

১৯

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

২০