শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি পুনরায় চালুর ঘোষণা তারেক রহমানের - সমকন্ঠ
বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২২ জানুয়ারী ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি পুনরায় চালুর ঘোষণা তারেক রহমানের

নির্বাচনী প্রচারণার শুরুতেই কৃষক, পানি সংকট ও ভোটাধিকার ইস্যুকে সামনে আনলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সিলেট সফরে এসে তিনি শহীদ জিয়াউর রহমানের সময়কার খাল খনন কর্মসূচি পুনরায় চালুর ঘোষণা দেন এবং ধানের শীষে ভোট দিয়ে পরিবর্তনের পথে এগিয়ে আসার আহ্বান জানান।

বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত পৌনে একটার দিকে সিলেটের দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে শ্বশুরবাড়িতে উপস্থিত দলীয় নেতা–কর্মী ও স্থানীয় জনগণের উদ্দেশে এসব কথা বলেন তিনি।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের কৃষকদের সমস্যা সমাধান এবং পানির সংকট দূর করতে শহীদ জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি আবার শুরু করতে চান তিনি।

এ সময় শহীদ জিয়ার আমলের খাল খনন কর্মসূচির কথা তুলে ধরে তারেক রহমান উপস্থিতদের উদ্দেশে প্রশ্ন রাখেন— কেউ সেই কর্মসূচি দেখেছেন বা জানেন কি না। জবাবে উপস্থিত কয়েকজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি জানান, তারা সেই সময়ের খাল খননের কাজ দেখেছেন।

তারেক রহমান বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে মা–বোন এবং কৃষকদের স্বাবলম্বী করে তুলতে চান তিনি। এসব উদ্যোগ বাস্তবায়নের সুযোগ দিতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান।

হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত শেষে তারেক রহমান বলেন, দক্ষিণ সুরমার মাটি থেকেই আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য বিএনপির নির্বাচনী কার্যক্রম শুরু করা হলো। আল্লাহর রহমতে ইনশা আল্লাহ এখান থেকেই দলের প্রচারণা এগিয়ে যাবে বলেও তিনি মন্তব্য করেন।

আগামী দিনের সুন্দর দেশ গড়তে যুবকদের দায়িত্ব নিতে হবে— এমন মন্তব্য করে তারেক রহমান বলেন, সিলেট অঞ্চলের অনেক মানুষ লন্ডনে যান। এ বাস্তবতায় তরুণদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে চায় বিএনপি। তিনি জানান, প্রতিটি জেলায় প্রশিক্ষণ ও বিদেশি ভাষা শেখানোর ব্যবস্থা করা হবে।

তারেক রহমান বলেন, ‘ডা. জুবাইদা যেমন আপনাদের সন্তান, আমিও আপনাদের সন্তান। এই পরিবারের একজন সদস্য হিসেবে আবারও আপনাদের কাছে আমার দাবি— ১২ তারিখে ইনশা আল্লাহ এই এলাকা থেকে ধানের শীষ জয়যুক্ত হবে। অতীতেও যেমন হয়েছে, ভবিষ্যতেও তেমনই হবে।’

বুধবার রাতে সিলেটে পৌঁছালে তারেক রহমানকে ঘিরে দলীয় নেতা–কর্মী ও স্থানীয় লোকজন ‘দুলাভাই দুলাভাই’, ‘দুলাভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম’ স্লোগান দিতে থাকেন। এ সময় তারেক রহমান হাত নেড়ে উপস্থিতদের শুভেচ্ছা জানান।

পরে বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া এবং ডা. জুবাইদা রহমানের প্রয়াত পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব

সৌদি আরবের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের

মক্কায় ড্রোন হামলার চেষ্টা ‘কালো অধ্যায়’ হয়ে থাকবে: সৌদি আরব

কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা ভাংচুর, আ’লীগ নেতার বাড়িতে আগুন

স্বেচ্ছাসেবক লীগ নেতা, শিক্ষক ও কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দিলো ন্যাটো!

সৌদি আরবের ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় আহত ১৩

নিষিদ্ধ ছাত্রলীগের তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ‘উদ্দেশ্যপ্রণোদিত’: এনসিপি

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

১০

গাজা নিয়ে তথ্যচিত্র, দুই নির্মাতার নাগরিকত্ব বাতিলের হুমকি ইসরায়েলি মন্ত্রীর

১১

হরমুজে অত্যাধুনিক মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

১২

মৃত বন্ধুকে নিয়ে উপহাস করায় ক্ষেপেছেন রোনালদো

১৩

‘গাজায় এখনো গণহত্যা চলছে’

১৪

কুষ্টিয়ায় বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ছোট ভাই নিহত

১৫

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

১৬

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

১৭

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

১৮

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

১৯

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

২০