নিজের কিছু হলে ইরানকে ‘পৃথিবী থেকে মুছে ফেলার’ নির্দেশনা দিয়েছেন ট্রাম্প - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২১ জানুয়ারী ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিজের কিছু হলে ইরানকে ‘পৃথিবী থেকে মুছে ফেলার’ নির্দেশনা দিয়েছেন ট্রাম্প

ইরান যদি তাকে হত্যা করে, তাহলে দেশটিকে পৃথিবী থেকে মুছে ফেলার নির্দেশনা দেওয়া আছে—এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (২০ জানুয়ারি) তিনি নিজেই এ তথ্য জানান।

এর আগে ইরান হুমকি দেয়, তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হলে ট্রাম্পের শুধু হাতই বিচ্ছিন্ন করা হবে না, তাকেও হত্যা করা হবে। ওই হুমকির জবাবেই পাল্টা বক্তব্য দেন ট্রাম্প।

ইরানের সেনাবাহিনীর জেনারেল আব্দুলফজল শেখারচি বলেন, ট্রাম্প জানেন যদি ইরানের নেতাদের দিকে আগ্রাসনের কোনো হাত বাড়ানো হয়, তাহলে তারা শুধু সেই হাতই বিচ্ছিন্ন করবে না। তিনি বলেন, এটি কোনো স্লোগান নয়, বাস্তব কথা।

একই বক্তব্যে তিনি আরও বলেন, এমন পরিস্থিতিতে তারা পুরো বিশ্বে আগুন জ্বালিয়ে দেবে এবং প্রতিপক্ষের জন্য কোনো নিরাপদ স্থান থাকবে না।

ইরানি জেনারেলের এই হুমকির পর ট্রাম্প বলেন, তার কাছে খুবই কঠোর নির্দেশনা দেওয়া আছে। নিজের কিছু ঘটলে মার্কিন সেনাবাহিনী ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলবে বলে তিনি মন্তব্য করেন।

এর আগেও একই ধরনের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। গত বছর তিনি বলেছিলেন, যদি ইরান তাকে হত্যা করে, তাহলে দেশটি নিশ্চিহ্ন হয়ে যাবে।

২০২০ সালে ইরাকের রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্রের হামলায় ইসলামিক বিপ্লবী গার্ডের অভিজাত ইউনিট কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানি নিহত হন। ওই ঘটনার পর ট্রাম্পকে হত্যার হুমকি দিয়েছিল ইরান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

১০

সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব

১১

সৌদি আরবের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের

১২

মক্কায় ড্রোন হামলার চেষ্টা ‘কালো অধ্যায়’ হয়ে থাকবে: সৌদি আরব

১৩

কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা ভাংচুর, আ’লীগ নেতার বাড়িতে আগুন

১৪

স্বেচ্ছাসেবক লীগ নেতা, শিক্ষক ও কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

১৫

এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দিলো ন্যাটো!

১৬

সৌদি আরবের ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় আহত ১৩

১৭

নিষিদ্ধ ছাত্রলীগের তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ‘উদ্দেশ্যপ্রণোদিত’: এনসিপি

১৮

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

১৯

গাজা নিয়ে তথ্যচিত্র, দুই নির্মাতার নাগরিকত্ব বাতিলের হুমকি ইসরায়েলি মন্ত্রীর

২০