রাশিয়ার হামলায় কিয়েভের প্রায় অর্ধেক এলাকা বিদ্যুৎবিহীন- ইউক্রেন - সমকন্ঠ
শুক্রবার , ১৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২০ জানুয়ারী ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাশিয়ার হামলায় কিয়েভের প্রায় অর্ধেক এলাকা বিদ্যুৎবিহীন- ইউক্রেন

রাশিয়ার রাত্রিকালীন বিমান হামলায় কিয়েভের প্রায় অর্ধেক এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। এতে মঙ্গলবার হাজারো আবাসিক ভবনে তাপ এবং পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। সেখানে তাপমাত্রা মাইনাস ১৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

দেশব্যাপী জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্য করে পরিচালিত এই বোমা হামলায় কিয়েভের কাছে ৫০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিগা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, যুদ্ধাপরাধী পুতিন নারী, শিশু ও বৃদ্ধদের বিরুদ্ধে গণহত্যামূলক যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

তিনি আরো জানান, রুশ বাহিনী অন্তত সাতটি অঞ্চলের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানিয়েছে। ইউক্রেনের মিত্রদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানান তিনি।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রসঙ্গ টেনে আন্দ্রি সিবিগা বলেন, পুতিনের বর্বর হামলা আজ সকালে দাভোসে সমবেত বিশ্বনেতাদের জন্য একটি সতর্কবার্তা।

তিনি বলেন, ইউক্রেনীয় জনগণের জন্য সহযোগিতা জরুরি। ইউক্রেনের স্থায়ী শান্তি স্থাপন ছাড়া ইউরোপে কোনো শান্তি থাকবে না

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রুশ বাহিনী ‘উল্লেখযোগ্য সংখ্যক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র’ এবং ‘৩০০-এর বেশি আক্রমণাত্মক ড্রোন’ নিক্ষেপ করেছে।

ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী মারিয়ানা বেতসা বলেন, কিয়েভের প্রায় অর্ধেক এলাকা এখন ব্ল্যাকআউটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১০

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১১

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৩

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৪

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

১৫

সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব

১৬

সৌদি আরবের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের

১৭

মক্কায় ড্রোন হামলার চেষ্টা ‘কালো অধ্যায়’ হয়ে থাকবে: সৌদি আরব

১৮

কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা ভাংচুর, আ’লীগ নেতার বাড়িতে আগুন

১৯

স্বেচ্ছাসেবক লীগ নেতা, শিক্ষক ও কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

২০