বাজারে ভোটের প্রচারণা- জামালপুর-২ আসনের জামায়াত প্রার্থীকে শোকজ - সমকন্ঠ
শুক্রবার , ১৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২০ জানুয়ারী ২০২৬, ৫:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাজারে ভোটের প্রচারণা- জামালপুর-২ আসনের জামায়াত প্রার্থীকে শোকজ

জামালপুরে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামালপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ছামিউল হক ফারুকীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে তাকে এই নোটিশ জারি করা হয়। জামালপুরের মেলান্দহ সিভিল জজ আদালতের দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক মো. আহমাদুল কবির সাকিল এ নোটিশ জারি করেন।

নোটিশে উল্লেখ করা হয়, গত ১৯ জানুয়ারি দুপুরে উপজেলার ডিগ্রিরচর বাজারে মিছিল, জনসমাগম ও প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করেন এমপি প্রার্থী ছামিউল হক ফারুকী। এমন একটি অভিযোগ জমা হলে সেই অভিযোগ যাচাই করে প্রাথমিক সত্যতা পাওয়া যায়। তাই প্রার্থী ছামিউল হক ফারুকীকে ২২ জানুয়ারি সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশনা দেওয়া হলো।

এ বিষয়ে জানতে চেয়ে যোগাযোগ করা হলে ছামিউল হক ফারুকীর ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তা বন্ধ পাওয়া গেছে। এতে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১০

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১১

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৩

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৪

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

১৫

সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব

১৬

সৌদি আরবের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের

১৭

মক্কায় ড্রোন হামলার চেষ্টা ‘কালো অধ্যায়’ হয়ে থাকবে: সৌদি আরব

১৮

কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা ভাংচুর, আ’লীগ নেতার বাড়িতে আগুন

১৯

স্বেচ্ছাসেবক লীগ নেতা, শিক্ষক ও কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

২০