সিরাজগঞ্জের ছয়টি আসনে বৈধ প্রার্থী ৩৮ জন - সমকন্ঠ
শুক্রবার , ১৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২০ জানুয়ারী ২০২৬, ১:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জের ছয়টি আসনে বৈধ প্রার্থী ৩৮ জন

সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনে মোট বৈধ প্রার্থী ৩৮ জন। সব আসনেই বিএনপি ও জামায়াতের একক প্রার্থী রয়েছে। তবে আসন সমঝোতায় জামায়াতের জোটসঙ্গী এনসিপি ও বাংলাদেশ খেলাফত মজলিসকে দুটি আসন ছেড়ে দিতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। বিএনপি ও জামায়াতের জোটসঙ্গীরা সমঝোতার কারণে মনোনয়নপত্র প্রত্যাহার করলে মোট প্রার্থীর সংখ্যা কমতে পারে।

সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম জানান, আসন সমঝোতায় জোটসঙ্গী এনসিপিকে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসন দেওয়া হয়েছে। সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ ও তাড়াশ) আসনটি বাংলাদেশ খেলাফত মজলিসকে দেওয়া হতে পারে, তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। সিদ্ধান্ত চূড়ান্ত হলে এই দুই আসন থেকে জামায়াত মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন।

সিরাজগঞ্জ নির্বাচন অফিসের অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান বলেন, ছয়টি আসনে শুরুতে ৫৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে ৪৫ জন দাখিল করেন। রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাইয়ে ১৩ জনের মনোনয়নপত্র বাতিল করে ৩২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন। পরে আপিলের মাধ্যমে ছয়জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। বর্তমানে মোট বৈধ প্রার্থীর সংখ্যা ৩৮।

আসনভিত্তিক বৈধ প্রার্থী:

সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ): ৬ জন – বিএনপির সেলিম রেজা, জামায়াতে ইসলামীর শাহিনুর আলম, জাতীয় পার্টির জহুরুল ইসলাম, গণ অধিকার পরিষদ (জিওবি) মল্লিকা খাতুন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’র শাব্বির হোসেন তামিম, নাগরিক ঐক্যের নাজমুস সাকিব।

সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদরের একাংশ ও কামারখন্দ): ৬ জন – বিএনপির ইকবাল হাসান মাহমুদ টুকু, জামায়াতে ইসলামীর মুহাম্মদ জাহিদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুহিবুল্লাহ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)’র এস এম আব্দুল্লাহ আল মামুন, গণ অধিকার পরিষদ (জিওবি)’র মোহাম্মদ মাহফুজুর রহমান, আপিলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র আনোয়ার হোসেন।

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ ও তাড়াশ): ৫ জন – বিএনপির আয়নুল হক, জামায়াতে ইসলামীর মোহাম্মদ আব্দুস সামাদ, জাতীয় পার্টির ফজলুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের মুহা. আব্দুর রউফ (আপিলে বৈধ), স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস রেজা রবিন।

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া): ৫ জন – বিএনপির এম আকবর আলী, জামায়াতে ইসলামীর রফিকুল ইসলাম খান, জাতীয় পার্টির হিল্টন প্রামানিক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুর রহমান, আপিলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র আব্দুল হাকিম।

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী): ৬ জন – বিএনপির আমিরুল ইসলাম খান আলীম, জামায়াতে ইসলামীর আলী আলম, জাতীয় পার্টির আকবর হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নুরুন নবী, গণ অধিকার পরিষদ (জিওবি)’র ইউসুফ আলী, আপিলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র মতিয়ার রহমান।

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর): ১০ জন – বিএনপির এম এ মুহিত, জামায়াতে ইসলামীর মিজানুর রহমান, এনসিপির এস এম সাঈফ মোস্তাফিজ, জাতীয় পার্টির মোক্তার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মিসবাহ উদ্দিন, আমজনতার দলের আসাদুল হক, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’র আবু জাফর মো. আনোয়ারুস সাদাত, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)’র ইলোনা খাতুন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)’র আনোয়ার হোসেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (বিআইএফ)’র মোশারফ হোসেন শহিদুল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১০

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১১

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৩

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৪

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

১৫

সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব

১৬

সৌদি আরবের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের

১৭

মক্কায় ড্রোন হামলার চেষ্টা ‘কালো অধ্যায়’ হয়ে থাকবে: সৌদি আরব

১৮

কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা ভাংচুর, আ’লীগ নেতার বাড়িতে আগুন

১৯

স্বেচ্ছাসেবক লীগ নেতা, শিক্ষক ও কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

২০