বরিশালে প্রতিদিন ৯টি বিবাহবিচ্ছেদ, আবেদনে এগিয়ে নারীরা - সমকন্ঠ
শুক্রবার , ১৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৯ জানুয়ারী ২০২৬, ১:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালে প্রতিদিন ৯টি বিবাহবিচ্ছেদ, আবেদনে এগিয়ে নারীরা

বরিশালে আশঙ্কাজনক হারে বাড়ছে বিবাহবিচ্ছেদ। জেলা রেজিস্ট্রার কার্যালয়ের তথ্য অনুযায়ী, শহরে গড়ে প্রতিদিন নয়টি করে ডিভোর্স বা তালাকের আবেদন জমা পড়ছে। গত দুই বছরে রেজিস্ট্রেশন হওয়া বিয়ের তুলনায় বিচ্ছেদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি। এ ক্ষেত্রে পুরুষদের তুলনায় নারীরাই এগিয়ে রয়েছেন।

জেলা রেজিস্ট্রার কার্যালয় সূত্র জানায়, গত দুই বছরে বরিশালে মোট ১৮ হাজার ৬৪৪টি বিয়ে নিবন্ধিত হয়েছে। এর বিপরীতে বিচ্ছেদ হয়েছে ৬ হাজার ৩৫২টি। ২০২৩ সালে ৯ হাজার ৬৬৬টি বিয়ের মধ্যে ৩ হাজার ৫টি সংসার ভেঙেছে। আর ২০২৪ সালে ৮ হাজার ৯৭৮টি বিয়ের বিপরীতে বিচ্ছেদ হয়েছে ৩ হাজার ৩৪৭টি।

পারিবারিক কলহ, মনোমালিন্য ও পারস্পরিক অবিশ্বাসকে বিচ্ছেদের অন্যতম কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সম্পর্ক ভাঙার পাশাপাশি হতাশাজনিত আত্মহত্যা চেষ্টার ঘটনাও ঘটছে। বরিশাল মহানগরীর নথুল্লাবাদ এলাকার এক ব্যবসায়ী সম্প্রতি পারিবারিক সম্পর্কে আস্থা হারিয়ে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তিনি সুস্থ হয়ে ওঠেন।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের মাধ্যমে বিয়ে করে সংসার টিকিয়ে রাখতে না পারার ঘটনাও বাড়ছে। যৌতুক দাবি, শারীরিক নির্যাতন ও পরকীয়ার অভিযোগে অনেক সম্পর্ক ভেঙে যাচ্ছে। ভুক্তভোগী নারীদের ভাষ্য, স্বামীর বেকারত্ব, মাদকাসক্তি ও অনলাইন জুয়ার আসক্তির কারণে তারা নির্যাতনের শিকার হয়েছেন। একপর্যায়ে বাধ্য হয়ে তালাক নিয়ে বাবার বাড়িতে ফিরে যেতে হয়েছে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, বরিশালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল মান্নান মৃধা বলেন, বিচ্ছেদসংক্রান্ত মামলা প্রতিনিয়ত বাড়ছে। অধিকাংশ মামলাতেই বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ উঠে আসছে।

বেসরকারি সংস্থা ব্লাস্ট বরিশালের কো-অর্ডিনেটর অ্যাডভোকেট শাহিদা বেগম বলেন, ধর্মীয় ও সামাজিক অনুশাসন না মানার প্রবণতা বাড়ায় বিচ্ছেদের সংখ্যা বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর তিনি গুরুত্ব দেন।

বরিশাল জেলা রেজিস্ট্রার মোহসীন মিয়া বলেন, ২০২৩ ও ২০২৪ সালের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, তালাক বা বিচ্ছেদের আবেদনে নারীর সংখ্যা বেশি। ২০২৫ সালে এ প্রবণতা আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১০

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১১

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৩

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৪

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

১৫

সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব

১৬

সৌদি আরবের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের

১৭

মক্কায় ড্রোন হামলার চেষ্টা ‘কালো অধ্যায়’ হয়ে থাকবে: সৌদি আরব

১৮

কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা ভাংচুর, আ’লীগ নেতার বাড়িতে আগুন

১৯

স্বেচ্ছাসেবক লীগ নেতা, শিক্ষক ও কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

২০