হুমকি মোকাবিলায় উত্তর আটলান্টিকে চালকবিহীন হেলিকপ্টার চালু করল যুক্তরাজ্য - সমকন্ঠ
রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৭ জানুয়ারী ২০২৬, ১:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হুমকি মোকাবিলায় উত্তর আটলান্টিকে চালকবিহীন হেলিকপ্টার চালু করল যুক্তরাজ্য

উত্তর আটলান্টিক সাগরে ক্রমবর্ধমান উত্তেজনা ও সাবমেরিন শনাক্তকরণের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রথমবারের মতো পূর্ণ আকারের চালকবিহীন হেলিকপ্টার ‘প্রোটিয়াস’ চালু করেছে যুক্তরাজ্য।
শুক্রবার (১৬ জানুয়ারি) ব্রিটিশ রয়্যাল নেভি এক ঘোষণায় জানায়, এই অত্যাধুনিক হেলিকপ্টারটি তার সংক্ষিপ্ত পরীক্ষামূলক উড্ডয়ন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে। প্রায় ৬ কোটি পাউন্ড বা ৮ কোটি ডলার ব্যয়ে নির্মিত এই প্রকল্পটি উত্তর আটলান্টিক ও গ্রিনল্যান্ড সংলগ্ন জলসীমায় নিরাপত্তা নিশ্চিত করতে এবং ন্যাটো মিত্রদের সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রতিরক্ষা ও মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘লিওনার্দো’ এই হেলিকপ্টারটির নকশা ও নির্মাণ কাজ সম্পন্ন করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত সেন্সর প্রযুক্তিতে সমৃদ্ধ এই হেলিকপ্টারটি মূলত সফটওয়্যারের মাধ্যমে আশপাশের পরিবেশ বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নিতে সক্ষম। সাবমেরিন-বিধ্বংসী যুদ্ধ পরিচালনা, সমুদ্রসীমায় টহল এবং পানির নিচে লুকিয়ে থাকা নৌযান শনাক্ত করার লক্ষ্যেই একে বিশেষভাবে তৈরি করা হয়েছে।

লিওনার্দো হেলিকপ্টারস-এর ব্যবস্থাপনা পরিচালক নাইজেল কোলম্যানের মতে, প্রোটিয়াস সমুদ্রপথে আকাশসীমার অভিযানে এক যুগান্তকারী পরিবর্তন আনবে, কারণ এটি প্রতিকূল পরিবেশে মানুষকে কোনো ঝুঁকিতে না ফেলেই অত্যন্ত বিপজ্জনক মিশন পরিচালনা করতে পারবে।

ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকে ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থা নতুন করে সাজানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় গ্রিনল্যান্ড, আইসল্যান্ড ও যুক্তরাজ্যের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ জলসীমায় রাশিয়ার জাহাজ ও সাবমেরিনের ওপর নজরদারি বাড়ানোর প্রয়োজন অনুভূত হচ্ছে।

যদিও মস্কো ও বেইজিংকে হুমকি হিসেবে দেখার বিষয়টিকে রাশিয়া ‘কল্পকাহিনি’ বলে উড়িয়ে দিয়েছে, তবুও প্রতিরক্ষা বাজেট বাড়িয়ে সামরিক সক্ষমতা বৃদ্ধিতে জোর দিচ্ছে পশ্চিমারা।

ব্রিটিশ নৌবাহিনীর কাছে এর আগে ছোট আকারের নজরদারি ড্রোন থাকলেও প্রোটিয়াস আগের তুলনায় অনেক বড় এবং উন্নত প্রযুক্তির অধিকারী, যা বর্তমানের বৈশ্বিক প্রতিরক্ষা প্রেক্ষাপটে যুক্তরাজ্যের জন্য একটি বড় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১০

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১১

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১২

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১৩

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১৪

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৫

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৬

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

১৭

সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব

১৮

সৌদি আরবের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের

১৯

মক্কায় ড্রোন হামলার চেষ্টা ‘কালো অধ্যায়’ হয়ে থাকবে: সৌদি আরব

২০