হামাসকে নিরস্ত্রীকরণে ট্রাম্পের হুমকি - সমকন্ঠ
রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৬ জানুয়ারী ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হামাসকে নিরস্ত্রীকরণে ট্রাম্পের হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে হামাসকে নিরস্ত্রীকরণে হুমকি দিয়ে বলেছেন, হামাসকে অবিলম্বে তাদের অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে। যার মধ্যে রয়েছে ইসরাইলের সব মরদেহ ও বন্দি ফিরিয়ে দেওয়া এবং হামাসের পূর্ণ নিরস্ত্রীকরণ প্রক্রিয়া দ্রুত শুরু করা। এখন তারা এটি সহজেই করতে পারে, অথবা আমাদের কঠিন পথও নেওয়া লাগতে পারে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি আরও লেখেন, মিসর, তুরস্ক ও কাতারের সহায়তায় হামাসের অস্ত্রভাণ্ডার জব্দ করা হবে এবং তাদের টানেল নেটওয়ার্ক ধ্বংস করা হবে। খবর আলজাজিরার।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে হামাসের নিরস্ত্রীকরণ এবং সম্ভাব্য একটি আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়টি অগ্রাধিকার পাবে। একই সঙ্গে ইসরাইলি বন্দি রন গভিলির মরদেহ ফেরত দেওয়ার প্রত্যাশাও জানিয়েছে যুক্তরাষ্ট্র।

তবে হামাস জানিয়েছে, গাজায় ইসরাইলি সেনা উপস্থিত থাকলে হামাসও অস্ত্র ত্যাগ করবে না। ফিলিস্তিনিদের প্রধান দাবি, গাজা থেকে ইসরাইলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার। যুদ্ধবিরতিতে বিষয়টি অন্তর্ভুক্ত থাকলেও এর কোনো নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করা হয়নি। একই সঙ্গে গাজায় মানবিক সহায়তা প্রবেশের ক্ষেত্রেও ইসরাইল এখনো পূর্ণ প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি বলে অভিযোগ রয়েছে।

যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক অংশীদারদের মধ্যস্থতায় হওয়া এই যুদ্ধবিরতি চুক্তির লক্ষ্য ছিল সাময়িক অস্ত্রবিরতি থেকে দীর্ঘমেয়াদি রাজনৈতিক ও নিরাপত্তা কাঠামোর দিকে অগ্রসর হওয়া। তবে নিরস্ত্রীকরণ, সেনা প্রত্যাহার এবং মানবিক সহায়তা প্রবেশ নিয়ে অমীমাংসিত বিষয়গুলো পুরো প্রক্রিয়াটিকে এখনো অনিশ্চয়তার মুখে ফেলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১০

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১১

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১২

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৩

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১৪

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১৫

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১৬

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৭

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৮

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

১৯

সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব

২০