ইরানে সরকার পতনে বিপ্লবী গার্ডের ওপর হামলার আহ্বান রেজা পাহলভির ইরানের - সমকন্ঠ
রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৬ জানুয়ারী ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানে সরকার পতনে বিপ্লবী গার্ডের ওপর হামলার আহ্বান রেজা পাহলভির ইরানের

ইরানের শেষ শাহ-র (রাজা) ছেলে রেজা পাহলভি ইরানের সরকার পতনে বিশ্বকে সহায়তার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন পুরো বিশ্ব যেন বিক্ষোভকারীদের সহায়তা করে। এর অংশ হিসেবে বিপ্লবী গার্ডের ওপর হামলা চালাতে বলেছেন তিনি।

শুক্রবার (১৬ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে রেজা বলেন, ইসলামি প্রজাতন্ত্রের পতন ঘটবেই। এটি হবে নাকি হবে না, প্রশ্ন সেটি নয়। পতন কখন হবে প্রশ্ন হলো সেটি।

তিনি বিপ্লবী গার্ডের ওপর সার্জিক্যাল হামলা চালাতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন। রেজা বলেছেন, বিপ্লবী গার্ডের ওপর হামলা চালালে আমাদের কাজ আরও সহজতর হবে এবং আরও প্রাণহানি আটকানো যাবে।

গত ২৮ ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়। এরপর এক সপ্তাহের ব্যবধানে এটি সহিংস রূপ ধারণ করে। গত বৃহস্পতি ও শুক্রবার রেজা পেহলভির কথায় হাজার হাজার মানুষ রাজপথে নামেন। কিন্তু ইরানের নিরাপত্তাবাহিনী এটি শক্তহাতে দমন করে।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী ওই আন্দোলনে ২ হাজারের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন।

ইরান সরকার জানিয়েছে শত্রুদের প্ররোচণায় দাঙ্গাবাজরা এসব হত্যাকাণ্ড ঘটিয়েছে।

গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইরানে ইন্টারনেট বন্ধ হয়ে আছে। ফলে ঠিক কত মানুষ হতাহত হয়েছেন সেটি এখনো স্পষ্ট নয়।

রেজা পাহলভি আজকের সংবাদ সম্মেলনে বলেছেন, তিনি ইরানে ফিরবেন এবং দেশটির সংবিধান পরিবর্তন করবেন। তিনি দাবি করেন, ইরানের নিরাপত্তাবাহিনী বিক্ষোভকারীদের ওপর হামলা চালাতে চায়নি। তাই সরকার অন্য দেশ থেকে মিলিশিয়াদের এনে বিক্ষোভ দমন করেছে।

ইরানে পরবর্তীতে কে নেতা হবেন এমন প্রশ্ন করা হলে রেজা পাহলভি বলেন, এটি ইরানের মানুষ ঠিক করতে। আমি শুধু তাদের স্বাধীন হতে সহায়তা করছি।

সূত্র: বিবিসি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১০

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১১

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১২

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৩

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১৪

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১৫

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১৬

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৭

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৮

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

১৯

সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব

২০