নোবেল পুরস্কার ‘হস্তান্তরযোগ্য নয়’, বলল নোবেল পিস সেন্টার - সমকন্ঠ
রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৬ জানুয়ারী ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নোবেল পুরস্কার ‘হস্তান্তরযোগ্য নয়’, বলল নোবেল পিস সেন্টার

নোবেল শান্তি পুরস্কার প্রত্যাহার, ভাগ করে দেওয়া বা অন্যের কাছে হস্তান্তর করা যায় না- এ কথা স্পষ্ট করে জানিয়েছে নোবেল পিস সেন্টার। ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো ২০২৫ সালে পাওয়া তার নোবেল শান্তি পুরস্কারের মেডেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘উপহার’ দিয়েছেন বলে জানানোর কয়েক ঘণ্টা আগেই এই ব্যাখ্যা দেয় প্রতিষ্ঠানটি।

নোবেল পিস সেন্টার এক বিবৃতিতে জানায়, ৬ দশমিক ৬ সেন্টিমিটার (২.৫ ইঞ্চি) আকারের নোবেল মেডেলটি উপহার দেওয়া বা এমনকি বিক্রি করা সম্ভব হলেও, নোবেল পুরস্কার নিজে কোনোভাবেই হস্তান্তরযোগ্য নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তারা নরওয়ের নোবেল কমিটির বক্তব্য উদ্ধৃত করে বলে, একবার নোবেল পুরস্কার ঘোষণা করা হলে তা প্রত্যাহার করা যায় না, ভাগাভাগি করা যায় না বা অন্য কারও কাছে হস্তান্তর করা যায় না। এ সিদ্ধান্ত চূড়ান্ত এবং চিরকালের জন্য বহাল থাকে।

বিবৃতিতে আরও বলা হয়, একটি মেডেল মালিক বদলাতে পারে, কিন্তু নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর উপাধি কেবল বিজয়ীর কাছেই থাকে। অর্থাৎ প্রতীকীভাবে কেউ মেডেল উপহার দিলেও, পুরস্কারের স্বীকৃতি অন্যের কাছে যায় না।

এক বিবৃতিতে নোবেল ফাউন্ডেশনের বিধিবিধানের কথা উল্লেখ করে নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট বলেছে, নোবেল পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত ও স্থায়ী। এসব সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ নেই। সংস্থাটি আরও বলেছে, পুরস্কার দেওয়ার পর বিজয়ীদের কোনো বক্তব্য বা কর্মকাণ্ড নিয়ে সংশ্লিষ্ট কমিটিগুলো মন্তব্য করে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১০

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১১

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১২

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৩

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১৪

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১৫

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১৬

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৭

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৮

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

১৯

সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব

২০