ট্রাম্পকে নিজের নোবেল পদক উপহার দিলেন মাচাদো - সমকন্ঠ
রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৬ জানুয়ারী ২০২৬, ৮:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পকে নিজের নোবেল পদক উপহার দিলেন মাচাদো

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে এক বিশেষ সাক্ষাতে মিলিত হয়ে নিজের নোবেল শান্তি পুরস্কারের পদকটি তাকে উপহার হিসেবে প্রদান করেছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত এই বৈঠককে মাচাদো ভেনেজুয়েলার জনগণের জন্য একটি ‘ঐতিহাসিক দিন’ হিসেবে অভিহিত করেছেন।

ট্রাম্পের সঙ্গে তার এটিই প্রথম সরাসরি সাক্ষাৎ। মাচাদো যখন গত বছর নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন, তখন ট্রাম্প এই সম্মাননা না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছিলেন। উপহার পাওয়ার পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করে একে ‘পারস্পরিক শ্রদ্ধার চমৎকার নিদর্শন’ বলে উল্লেখ করেছেন। বিবিসি ও এপি’র প্রতিবেদন থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

হোয়াইট হাউস থেকে বেরিয়ে মাচাদো গেটের বাইরে অপেক্ষারত সমর্থকদের উদ্দেশে জানান যে, ভেনেজুয়েলাবাসী প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর ভরসা রাখতে পারেন। মাচাদো ওয়াশিংটন সফরে মার্কিন সিনেটরদের সঙ্গেও বৈঠক করেন। তার এই সফরের অন্যতম লক্ষ্য ছিল ট্রাম্পকে এটি বোঝানো, বর্তমানে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন নেত্রী দেলসি রদ্রিগেজের বদলে তার নেতৃত্বাধীন জোটই দেশটির শাসনভার পাওয়ার প্রকৃত দাবিদার।

বিবিসি

উল্লেখ্য, ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে মাচাদো নিজেকে জয়ী দাবি করলেও মার্কিন বাহিনী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপসারিত করার পর ট্রাম্প মাচাদোকে সরাসরি সমর্থন না দিয়ে রদ্রিগেজের সঙ্গে কাজ শুরু করেন।

তবে এই পদক হস্তান্তরের বিষয়টি নিয়ে আইনি ও কাঠামোগত প্রশ্ন দেখা দিয়েছে। গত সপ্তাহে মাচাদো যখন এই পদক ট্রাম্পের সঙ্গে ভাগ করে নেওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন, তখন নোবেল কমিটি স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে এই পুরস্কার হস্তান্তরযোগ্য নয়।

নোবেল পিস সেন্টার এক বিবৃতিতে জানিয়েছে, একবার পুরস্কার ঘোষণা করা হলে তা বাতিল বা অন্যের কাছে হস্তান্তর করা যায় না। একটি পদকের মালিকানা বদলাতে পারে, কিন্তু ‘নোবেল শান্তি পুরস্কার বিজয়ী’ উপাধিটি অপরিবর্তিত থাকে। কমিটির পক্ষ থেকে আরও বলা হয়েছে যে, এই সম্মাননা চিরস্থায়ী এবং হস্তান্তরযোগ্য নয়।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ট্রাম্প ভেনেজুয়েলার বর্তমান বাস্তবতা নিয়ে মাচাদোর সঙ্গে অত্যন্ত ইতিবাচক আলোচনা করেছেন। গত ৪ জানুয়ারি মাদুরোকে আটকের পর ট্রাম্প প্রশাসন দ্রুত দেশটির তেলখাত পুনর্গঠনের উদ্যোগ নেয় এবং ইতিমধ্যে ৫০ কোটি ডলার মূল্যের তেল বিক্রি সম্পন্ন করেছে।

এছাড়া ভেনেজুয়েলার তেল বহনকারী সন্দেহভাজন ষষ্ঠ ট্যাংকারটির নিয়ন্ত্রণও গতকাল নিয়েছে মার্কিন বাহিনী। এর আগে বুধবার ট্রাম্প ও রদ্রিগেজ ফোনে কথা বলেন, যেখানে ট্রাম্প রদ্রিগেজের ভূয়সী প্রশংসা করেন। মাচাদোর এই সফরের মূল উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রের এই অবস্থান পরিবর্তন করে নিজের রাজনৈতিক জোটের পক্ষে জনসমর্থন জোরালো করা।

সূত্র: বিবিসি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১০

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১১

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১২

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৩

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১৪

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১৫

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১৬

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৭

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৮

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

১৯

সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব

২০