২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শো স্থগিত শিল্পকলায় - সমকন্ঠ
শনিবার , ১৩ জুন ২০২৬
সমকন্ঠ
১৫ জানুয়ারী ২০২৬, ২:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শো স্থগিত শিল্পকলায়

বাংলাদেশ শিল্পকলা একাডেমির ন্যাশনাল আর্ট গ্যালারি অডিটোরিয়ামে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্ধারিত চলচ্চিত্রের প্রদর্শনী স্থগিত ঘোষণা করেছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির ন্যাশনাল আর্ট গ্যালারি অডিটোরিয়ামসহ মোট পাঁচ মিলনায়তনে উৎসবের সিনেমা প্রদর্শিত হচ্ছে।

এদিন সকালে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, অনিবার্য পরিস্থিতির কারণে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আজ সব প্রদর্শনী স্থগিত করা হয়েছে। দর্শকের কাছে দুঃখ প্রকাশ করেন আয়োজকেরা।

জানা যায়, ন্যাশনাল আর্ট গ্যালারি অডিটোরিয়ামে আজ পাঁচ সিনেমার প্রদর্শনী ছিল। সিনেমাগুলো হলো-‘ডায়নোসরস এগ’, ‘কিষ্কিন্ধা কানদাম’, ‘ওডিসি অব জয়’, ‘ডাইং ফর ডামিস’ ও ‘দ্য স্টোরি অব আ রক’।

প্রদর্শনী স্থগিত কেন?-এ প্রশ্নের বিষয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মিডিয়া ইনচার্জ বিধান রিবেরু আজ জানান, ভেন্যুতে আজ শিল্পকলা একাডেমির নিজস্ব আয়োজন থাকায় শো স্থগিত করা হয়েছে। ন্যাশনাল আর্ট গ্যালারি অডিটোরিয়ামে আগামীকাল থেকে যথারীতি উৎসবের সিনেমার প্রদর্শনী হবে।
আয়োজকেরা জানান, বাকি চার ভেন্যু জাতীয় জাদুঘরের মূল মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার মিলনায়তন ও স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের মিলনায়তনে আজকের নির্ধারিত প্রদর্শনী হবে।

এর আগে, গত শনিবার ৯১ দেশের ২৪৫টি চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর শুরু হয়েছে। আগামী ১৮ জানুয়ারি উৎসবটি শেষ হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১০

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১২

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৩

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৪

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

১৫

কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের

১৬

মমতার বাড়িতে সিআইডি অভিযান

১৭

ইরানে মার্কিন হামলা সমাপ্ত: সেন্টকম

১৮

মার্কিন অত্যাধুনিক এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করলো ইরান

১৯

বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

২০