ইরানের বিরুদ্ধে হামলায় সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করতে যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা - সমকন্ঠ
রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৪ জানুয়ারী ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানের বিরুদ্ধে হামলায় সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করতে যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা

ওয়াশিংটনের পক্ষ থেকে তেহরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার হুমকির প্রেক্ষাপটে সৌদি আরব ইরানকে জানিয়েছে যে তারা তাদের আকাশসীমা বা ভূখণ্ড কোনো ধরনের হামলার জন্য ব্যবহার করতে দেবে না। বুধবার সৌদি সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্র এ তথ্য এএফপিকে জানিয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্র সতর্ক করে জানায়, ইরানে চলমান বিক্ষোভ দমনে সরকারের কঠোর পদক্ষেপের জবাবে তারা প্রতিক্রিয়া জানাতে পারে। জবাবে তেহরান হুঁশিয়ারি দেয়, নতুন কোনো হামলা হলে তারা মার্কিন সামরিক ঘাঁটি ও নৌসম্পদকে লক্ষ্যবস্তু করবে।

সৌদি সামরিক বাহিনীর ঘনিষ্ঠ একটি সূত্র এএফপিকে জানায়, সৌদি আরব সরাসরি তেহরানকে জানিয়েছে যে ইরানের বিরুদ্ধে নেওয়া কোনো সামরিক পদক্ষেপের অংশ তারা হবে না এবং এ উদ্দেশ্যে তাদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না।

সরকারের ঘনিষ্ঠ আরেকটি সূত্রও নিশ্চিত করেছে যে এই বার্তাটি ইরানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সৌদি আরবসহ উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১০

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১১

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১২

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৩

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১৪

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১৫

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১৬

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৭

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৮

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

১৯

সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব

২০