সীমান্ত পাড়ি দেওয়ার সময় বিজিবির হাতে আটক হত্যা মামলার তিন আসামি - সমকন্ঠ
রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৪ জানুয়ারী ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সীমান্ত পাড়ি দেওয়ার সময় বিজিবির হাতে আটক হত্যা মামলার তিন আসামি

কুমিল্লার বুড়িচংয়ের জগতপুর গ্রামে তুচ্ছ ঘটনার জের ধরে গৃহবধূ ফাহিমা আক্তার আঁখিকে কুপিয়ে হত্যার অভিযোগে অভিযুক্ত তিন আসামীকে সীমান্ত পাড়ি দেওয়ার সময় আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ৮টার দিকে ব্রাক্ষণবাড়িয়া জেলার বিজিবি সুলতানপুর ব্যাটালিয়নের খাদলা বিওপি এলাকায় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- সাইদুর রহমান (২৪), শাফিউল জান্নাত ওরফে সিয়াম (১৯) ও শাহারিয়ার নাজিম জয় (১৯)। রাতেই বিজিবি আটককৃতদের কুমিল্লার বুড়িচং থানায় হস্তান্তর করে।

বিজিবি ৬০, সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, বুড়িচং উপজেলা সদরের জগতপুর গ্রামে ১১ জানুয়ারি বিকালে বাড়ির উঠানে শিশুদের ব্যবহৃত একটি প্যাম্পার্স ফেলা নিয়ে ফাহিমার সঙ্গে তার চাচাতো ভাই সাইদ সিয়ামের কথা-কাটাকাটি হয়। এর কিছু সময় পরে সাইদ ও সিয়ামসহ ৪/৫ জন ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে ফাহিমার চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন ও ভগ্নিপতি শাহজালালকেও কুপিয়ে আহত করা হয়। পরে হাসপাতালে ভর্তির পর ফাহিমা মারা যান। পরে এ ঘটনায় বুড়িচং থানায় সিয়ামকে প্রধান আসামী করে একটি হত্যা মামলা দায়ের হয়।

মঙ্গলবার রাত ৮ টার দিকে সাইদ, সিয়াম ও জয় খাদলা বিওপির সীমান্ত পিলার ২০৪৯/৭-এস এর শূন্য লাইন হতে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুটিয়া নামক স্থানে বাংলাদেশ হতে ভারতের সীমান্তের দিকে পালানোর সময় বিজিবি সদস্যরা তাদের আটক করে। পরে তাদেরকে বুড়িচং থানায় হস্তান্তর করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

১০

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১১

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১২

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১৩

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৪

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১৫

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১৬

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১৭

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৮

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৯

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

২০