নিরাপত্তার আশায় হাসপাতালে দম্পতি, সেখানেই স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ - সমকন্ঠ
রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১২ জানুয়ারী ২০২৬, ৮:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিরাপত্তার আশায় হাসপাতালে দম্পতি, সেখানেই স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিরাপদ আশ্রয়ের খোঁজে গিয়ে এক গৃহবধূ দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতালের দায়িত্বে থাকা দুই আনসার সদস্যকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন—শাহাদাত হোসেন (২৯), টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার বাসিন্দা এবং আবু সাঈদ (২৫), কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার বাসিন্দা।

পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূ ও তার স্বামী নারায়ণগঞ্জে বসবাস করেন। রোববার দুপুরে তারা ব্যাটারিচালিত ভ্যানে করে মানিকগঞ্জে নানাবাড়ির উদ্দেশে রওনা দেন। রাত আনুমানিক ১২টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ভ্যানের চার্জ শেষ হয়ে যায়। গভীর রাতে রাস্তার তুলনায় হাসপাতাল চত্বরকে নিরাপদ মনে করে তারা মানিকগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে আশ্রয় নেন।

এ সময় ডিউটিরত আনসার সদস্য শাহাদাত হোসেন ও আবু সাঈদ নিরাপত্তার কথা বলে দম্পতিকে হাসপাতালের নতুন ভবনের ভেতরে নিয়ে যান। অভিযোগ রয়েছে, তারা স্বামীকে ভয়ভীতি দেখিয়ে নিচতলায় আটকে রেখে গৃহবধূকে দ্বিতীয় তলায় নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করেন।

বর্তমানে ভুক্তভোগী গৃহবধূ মানিকগঞ্জ জেনারেল হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

গণমাধ্যমের কাছে কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী বলেন, ‘নিরাপত্তার আশায় হাসপাতালে এসে পাশবিক নির্যাতনের শিকার হয়েছি। আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।’

গৃহবধূর স্বামী জানান, আনসার পোশাকধারীরা ভয় দেখিয়ে তার স্ত্রীকে নিয়ে যায় এবং এই জঘন্য অপরাধ করে।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. তৌহিদুল ইসলাম জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিযুক্তদের শনাক্ত করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ওসি মো. ইকরাম হোসেন জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

১০

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১১

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১২

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১৩

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৪

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১৫

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১৬

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১৭

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৮

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৯

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

২০